কালিগঞ্জে পানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু


জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পানিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ নুর ইসলাম তরফদার (৭৩) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৩টার দিকে পানিয়া গ্রামের সা‌বেক উপ‌জেলা চেয়ারম‌্যান সাইদ মেহেদির মাছের ঘেরের মোটর থেকে পানি নিয়ে সরিষা ক্ষেতে সেচ দেওয়ার উদ্দেশ্যে মোটর চালু করতে যান নুর ইসলাম তরফদার। এ সময় বিদ্যুতের শর্ট লেগে ঘটনাস্থলেই তার মৃত্য হয়।
খবর পেয়ে কালিগঞ্জ থানার এস আই নিঃ তাপস কুমার ঘোষাল সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশ জানায়, ঘটনাটি দুর্ঘটনাজনিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মৃত নুর ইসলাম তরফদার উজয়মারি গ্রামের বাসিন্দা। তিনি মৃত রজব আলী তরফদারের ছেলে।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *