1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ভারতীয় সহকারী হাই কমিশনারের আশাশুনি সফর - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ📰সাতক্ষীরা সদরের শিকড়ী বাইতুল মোকাররম জামে মসজিদ থেকে মাইক সেট চুরি📰পাইকগাছাবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক কাজী সোহাগ📰সাতক্ষীরাবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণ এর সম্পাদক মন্ডলীর সভাপতি📰কালিগঞ্জবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক জি এম রাজু আহমেদ📰সাতক্ষীরা জেলাবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তুহিন হোসেন📰সাতক্ষীরা শহর থেকে তরুণ চিকিৎসক ও নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার📰দেবনগরে আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ📰সাতক্ষীরা সদরে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেছেন এমপি আব্দুল খালেক📰তালায় বিএনপির ইফতার মাহফিলে সাবেক এমপি হাবিব

ভারতীয় সহকারী হাই কমিশনারের আশাশুনি সফর

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৬ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি ব্যুরোঃ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না আশাশুনি সফর করেছেন। শনিবার বেলা ১১ টায় তিনি আশাশুনি আসেন।
আশাশুনি পৌছে তিনি প্রথমে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাকিমের বাস ভবনে যান। সেখানে তিনি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না বলেন, বাংলাদেশ ও ভারত একই মায়ের দু’টি সন্তান। আপদে বিপদে সর্বাস্থায় আমরা একই সাথে থাকবো। দু’দেশের মানুষের স্বার্থ রক্ষায় আমরা এক সাথে কাজ করতে চাই।
পরে তিনি উপজেলার খোলপেটুয়া ও মরিচ্চাপ নদীতে নৌকা ভ্রমন করেন এবং বলাবাড়িয়া এলাকায় উপজেলা চেয়ারম্যানের চিংড়ী খামার পরিদর্শন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম, সহকারী হাই কমিশনারের সহধর্মিনী নন্দিতা কুমার রায়না, উপজেলা চেয়ারম্যানের সহধর্মিনী মিসেস রুচি সালমা, তাদের সফরসঙ্গী হোসেন মোহাম্মদ শফিউল্লাহ, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবির, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল প্রমুখ তার সাথে ছিলেন। সহকারী হাই কমিশনার বিকালে চাপড়া রিভার ভিউ কেওড়া পার্ক পরিদর্শন করেন। রাতে তিনি উপজেলা চেয়ারম্যানের বাসভবনে অবস্থান করবেন এবং রবিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করবেন বলে জানাগেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd