1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় জাতীয় পার্টির ওয়ার্ড সভাপতির মৃত্যু, জাপার শোক - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰সাতক্ষীরায় লেক ভিউ সিটি প্লট বিক্রিতে ধুম!! শুরু হয়েছে স্বপ্নের বাড়ি নির্মাণ📰সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার মাহফিল📰দেবহাটায় বিএনপির ইফতার মাহফিলে মিলোনমেলা📰সাতক্ষীরা জেলা ‘এ’ গ্রেডে উন্নীত হওয়ায় আলোচনা সভা📰বিএনপি দায়িত্ব গ্রহণের পর নদ-নদী খননের উদ্যোগ নেওয়া হয়: পরিবেশ প্রতিমন্ত্রী📰সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন📰কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত📰হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত এক গৃহবধূ 📰সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ব্যাতিক্রম ইফতার মাহফিল

তালায় জাতীয় পার্টির ওয়ার্ড সভাপতির মৃত্যু, জাপার শোক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৭৩ সংবাদটি পড়া হয়েছে

জহর হাসান সাগর: তালায় তেঁতুলিয়া ইউনিয়নের (পাঁচরোখী-শুভাষিনী) ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মোঃ হাশেম আলী খাঁ (৭০) গতরাতে ২ টার সময় হার্ট ষ্টোক জনিত কারণে মৃত্যু বরন করেছেন। (ইন্না লিল্লাহি ——- রাজেউন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা সন্তান রেখে গেছেন।
মরহুমের জানাযা নামাজ সকাল ১১ টায় শুভাষিনী হাজী মেহেরুল্ল্যাহ সিনিয়র কামিল মাদ্রাসা চত্বরে নামাজে জানাযা অনুষ্টিত হয়।নামাজে জানাযায় ঈমামতি করেন উক্ত মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুহাঃ ময়নুদ্দীন সাহেব।
জানাযা নামাজে অংশ গ্রহন করেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি, উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক নজরুল ইসলাম, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,তেঁতুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাষ্টার আব্দুল আজিজ, বি.এন.পির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ মোশারফ হোসেন, তালা উপজেলা আওয়ামি লীগের নেতা মোঃ মোসলেম উদ্দীন সহ এলাকার শতশত মানুষ জানাযা নামাজে শরিক হন। জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান কনেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্, তালা উপজেলা জাতীয় পাটি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম, সাধারন সম্পাদক এস,এম আলাউদ্দীন, সিনিয়র যুগ্ম- সম্পাদক শেখ সিরাজুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd