1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় একইদিনে দুই কিশোরীর বাল্যবিবাহ বন্ধ - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰সাতক্ষীরায় লেক ভিউ সিটি প্লট বিক্রিতে ধুম!! শুরু হয়েছে স্বপ্নের বাড়ি নির্মাণ📰সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার মাহফিল📰দেবহাটায় বিএনপির ইফতার মাহফিলে মিলোনমেলা📰সাতক্ষীরা জেলা ‘এ’ গ্রেডে উন্নীত হওয়ায় আলোচনা সভা📰বিএনপি দায়িত্ব গ্রহণের পর নদ-নদী খননের উদ্যোগ নেওয়া হয়: পরিবেশ প্রতিমন্ত্রী📰সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন📰কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত📰হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত এক গৃহবধূ 📰সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ব্যাতিক্রম ইফতার মাহফিল

তালায় একইদিনে দুই কিশোরীর বাল্যবিবাহ বন্ধ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১০৪ সংবাদটি পড়া হয়েছে

জহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে একইদিনে দুই কিশোরীর বাল্যবিবাহ বন্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় এক কিশোরীর মাকে ৫ হাজার টাকা এবং বাল্যবিবাহের আয়োজনে সহযোগিতার জন্যে শেখ মোঃ কামাল উদ্দীন নামের আরেক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন উক্ত রায় ঘোষণা করেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, বৃহস্পতিবার তালা সদর ইউনিয়নের মুড়াকালিয়া গ্রামে দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ে আয়োজন চলছিল। এ সময় মহিলা বিষয়ক অফিসের আবৃত্তি শিক্ষক আসাদুল ইসলাম ও ভিডব্লিউবি প্রশিক্ষক রাজিবুল ইসলাম সেখানে হাজির হয়। রান্নার কাজও শেষ পর্যায়ে ছিল। এসময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। প্রসিকিউশন দেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। তালা থানার এসআই রাজিবের নেতৃত্ব পুলিশের একটি টিম সেখানে উপস্থিত ছিলেন। এ সময় বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা জারি, মেয়ের মায়ের মুচলেকা গ্রহণসহ তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং বাল্যবিবাহের আয়োজনে সহযোগিতার জন্যে শেখ মোঃ কামাল উদ্দীন নামের আরেক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। পরবর্তীতে রান্না করা পাঁচ হাড়ি খাবার পাশ্ববর্তী এতিমখানায় পাঠানো হয়।
এদিকে একইদিনে উপজেলার কুমিরা গ্রামে এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় ঐ কিশোরীর পিতা মুচলেকা দিয়েছেন। কুমিরা ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক শম্পা ভট্টাচার্য ও আবৃত্তি শিক্ষক আনিছা খাতুন উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করেন। তালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিয়া শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd