1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় ২৫ বছর বয়সী বাক প্রতিবন্ধী কন্যা গণধর্ষণের শিকার - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰সাতক্ষীরায় লেক ভিউ সিটি প্লট বিক্রিতে ধুম!! শুরু হয়েছে স্বপ্নের বাড়ি নির্মাণ📰সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার মাহফিল📰দেবহাটায় বিএনপির ইফতার মাহফিলে মিলোনমেলা📰সাতক্ষীরা জেলা ‘এ’ গ্রেডে উন্নীত হওয়ায় আলোচনা সভা📰বিএনপি দায়িত্ব গ্রহণের পর নদ-নদী খননের উদ্যোগ নেওয়া হয়: পরিবেশ প্রতিমন্ত্রী📰সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন📰কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত📰হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত এক গৃহবধূ 📰সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ব্যাতিক্রম ইফতার মাহফিল

তালায় ২৫ বছর বয়সী বাক প্রতিবন্ধী কন্যা গণধর্ষণের শিকার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৯৭ সংবাদটি পড়া হয়েছে

জহর হাসান সাগর: সাতক্ষীরার তালায় এতিম ও ২৫ বছর বয়সী বাক প্রতিবন্ধী কন্যা গণধর্ষণের শিকার হয়েছে। তথ্যসূত্রে জানা যায়। ঘটনার দিন সন্ধ্যা অনুমানিক ৭ টার দিকে জেঠুয়া গ্রামের বাক প্রতিবন্ধী (ছদ্দনাম) টুম্পা (২৫) হারিয়ে যাই। অনেক খোঁজাখুঁজির পর ঐ দিন রাত অনুমানিক ১টার দিকে জেঠুয়া জালালপুর গরুর হাঁটে পাশে কপোতাক্ষ নদের তীরে কাদামাটি মাখা অবস্থায় টুম্পা কে পড়ে থাকতে দেখে তার স্বজনরা।
ঘটনা টি ঘটে রবিবার ১৪ ই মে উপজেলার জালালপুর ইউনিয়নে ।উক্ত ঘটনায় জড়িত মর্মে অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে তালা থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে এবাদুল (৩৫) এবং জালালপুর গ্রামের মোঃ মন্টু গোলদারের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৬) ও অপর অভিযুক্ত হাসেম আলী পালাতক আছে বলে জানা গেছে।
এ ঘটনায় ভিকটিমের দেওয়া তথ্যের ভিত্তিতে টুম্পা কে তিন জন মিলে গন ধর্ষণ করছে বলে ভিকটিমের মা নিশ্চত করেন। এ ব্যাপারে ভিকটিমের মা বাদি হয়ে ১৫ মে গ্রেফতার কৃত দুই জন সহ অপর এক জন মোট তিন জনকে আসামীর করে তালা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। দায়েরকৃত এজাহার সংশ্লিষ্ট ধারায় রেকর্ড হয়েছে থানা সূত্রে জানা গেছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চৌধুরী রেজাউল করিম জানান ভিকটিমের মায়ের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এজাহার নামীয় দুই জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রেকর্ড হয়েছে। তালা থানার মামলা নাম্বার ১৬ তারিখ ১৫-০৫-২০২৩ ইং। গ্রেফতারকৃত আসামীরা থানা হেফাজতে আছে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd