
সদর প্রতিনিধি: আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক-এমপি বলেছেন, সরকার গণভোটের রায় উপেক্ষা করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে। তবে জনগণের রায়কে তুচ্ছ করে এ সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। ২২ অক্টোবর সাতক্ষীরার আল-আমিন ট্রাস্টের হলরুমে সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, সার ডিলার নিয়োগে অনিয়ম এবং দলীয়করণের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জুলাই সনদের গণরায় প্রত্যাখ্যান করার অর্থ হলো জুলাই বিপ্লবের চেতনাকে নস্যাৎ করা। সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং পৌর জামায়াতের আমির জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
