1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনা বিভাগে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

খুলনা বিভাগে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ১৭১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: করোনাভাইরাস প্রতিরোধে চলমান কঠোর লকডাউনে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া জেলাসহ বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়।
খুলনা বিভাগের চুয়াডাঙ্গার পৌর এলাকায় (রবিবার) করোনায় কর্মহীন লোকাল ও দূরপাল্লার একশত ৪০ জন পরিবহন শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়। জনপ্রতি ১০ কেজি চাল, এক কেজি মুসরির ডাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি ও এক কেজি লবন প্রদান করা হয়।
ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে আজ (রবিবার) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এক হাজার একশত ইজিবাইক চালকের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল ও তিনশত টাকা বিতরণ করা হয়েছে। ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এসব খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। এসময় পৌর সভার মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সেলিম রেজা ও জেলা তথ্য অফিসার মোঃ আবুবকর সিদ্দীক উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া জেলা প্রশাসন আজ (রবিবার) দুইশত উপকারভোগী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে ২ মেট্রিক টন চাল এবং ভিজিএফ কর্মসূচির আওতায় এক হাজার নয়শত ৭১ উপকারভোগীদের মাঝে ১৯.৭১ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd