পাইকগাছা ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু

জাতীয় ফিচার সারাদেশ

পাইকগাছা  প্রতিনিধি: খুলনার পাইকগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর সভাপতিত্বে ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান ও এ অভিযান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী অফিসার ও পাইকগাছা পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছ ৩২০ পিচ ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান করেন।
এরপর স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন জায়গা পরিস্কার ও পরিছন্ন অভিযান চলে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী সোয়েব শাফিন, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, ডাঃ শাকিলা আফরোজ, পৌসভার নির্বাহ কর্মকর্তা লালু সরদার সহ সাংবাদিক, চিকিসক-নার্স ও কর্মচারীরা এতে অংশ নেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *