আশাশুনিতে জুয়া খেলার অভিযোগে চারজন গ্রেপ্তার

আশাশুনি ফিচার সাতক্ষীরা-জেলা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পুলিশের অভিযানে জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে এসআই মোঃ আব্দুর রউফ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বড়দল বাজার মোটরসাইকেল স্ট্যান্ডের পাশে আমিনুর গাজীর চায়ের দোকানের মধ্যে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, বড়দল গ্রামের আব্দুল বারিক গাজীর ছেলে মোঃ আমিনুর গাজী (৫০), মৃত মফিজ উদ্দীন গাজীর ছেলে মোঃ মিজানুর রহমান (৫৪), মৃত শের আলী মালীর ছেলে মহব্বত মালী (৪৮) ও বুড়িয়া গ্রামের মৃত জিয়াদ আলী সানার ছেলে মোঃ মুকুল সানা (৪৪)।
পুলিশ জানায়, তাদেরকে তাসের জুয়া খেলার সময় গ্রেপ্তার করা হয়। এসময় বড়দল গ্রামের মৃত মোহর আলী ঢালীর ছেলে সুরত ঢালী, বুড়িয়া গ্রামের মৃত যতীন মন্ডলের ছেলে সরজিৎ মন্ডল (৪৫) ও বড়দল গাজীপাড়া গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে সিরাজুল ইসলাম কৌশলে পালিয়ে যায়।
পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ৫২ পিস বিভিন্ন রংয়ের তাস এবং নগদ ৬,৮২০ টাকা জব্দ করেন। গ্রেপ্তাকৃত আসামী ও পলাতক আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় (১৭)১৩/০৭ নং মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত ৪ আসামীকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *