1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সৌন্দর্য্য ছড়াচ্ছে লাল শাপলা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সৌন্দর্য্য ছড়াচ্ছে লাল শাপলা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: প্রকৃতির অপরুপ সৌন্দর্য্যে ভরে গেছে বেনাপোলের মেঠোপথের মাঠ। জলাশয়ের লাল শাপলা কাছে টানছে পথচারি দর্শণার্থীসহ বিনোদনপ্রেমী মানুষের। বিস্তীর্ণ এলাকাজুড়ে ফুটেছে লাল শাপলার দল। মুগ্ধ করছে সব বয়সের নারী শিশুদের। প্রকৃতি ও নিরিবিলি পরিবেশে অপরুপ সৌন্দর্য্য ছড়াচ্ছে লাল শাপলা।
বর্ষা শরৎ হেমন্তের পর শুরু হয়েছে শীতের আমেজ। প্রকৃতির রয়েছে কতইনা রুপ। আর এই শীতের আগমনে প্রকৃতি প্রেমী মানুষের মধ্যে শোভা ছড়াচ্ছে লাল শাপলা। যশোরের বন্দর নগরী বেনাপোলের দক্ষিণ পূর্ব গ্রাম ভবারবেড়। এই গ্রামের পাশে আমড়াখালি খড়িডাঙ্গা সড়কের হাবিবুর রহমান বিশ্বাস নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের সামনের মাঠটির জলাশয়ে ফুটেছে লাল শাপলা। রাস্তার দু’পাশের জলাশয়ে বিস্তীর্ণ এলাকাজুড়ে মাথা উঁচু করে ফুটে আছে লাল শাপলা। অপরুপ সৌন্দর্য্য ছড়াচ্ছে শাপলা ফুল। সকাল সন্ধায় অনেকে আসছেন দেখতে মুগ্ধ হচ্ছেন তারা। শিশুরা তুলছেন লাল শাপলা। বিনোদনের খোরাক যোগাচ্ছে তাদের।
শিক্ষার্থী লিপি খাতুন ও মনিরা বলেন, সকাল সন্ধ্যায় অনেকে আসেন এখানে। তারাও স্ববান্ধবে সময় পেলেই চলে আসেন শাপলা ফুল দেখতে। ভাল লাগে তাদের। দর্শণার্থী ইব্রাহিম হোসেন ও শিরিনা খাতুন বলেন, মনোমুগ্ধকর স্পটে রুপ নিয়েছে এলাকাটি। লাল শাপলা এখন দেখা মেলে কম। তাইতো তারাও দেখতে এসেছেন।
স্থানীয় এই মাঠটিতে হতো ধান, পাট, গম, ছোলা, মুসুরীসহ বিভিন্ন ফসল চাষ। এলাকায় অবাধ বেড়িবাধের কারণে হচ্ছেনা পানি নিষ্কাশন। ফলে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। দুই তিন বছর ধরে এখানে ফুটছে লাল শাপলা। তবে এবার ব্যাপক এলাকাজুড়ে লাল শাপলায় ভরে গেছে।
স্থানীয়রা বলেন, দুই বছর ধরে ফুটছে লাল শাপলা। অনেকে নিয়ে যাচ্চেন ফুল ও গাছ তুলে।
উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার মন্ডল জানান, উপজেলায় বাণিজ্যিকভাবে লাল পদ্মর চাষ হলেও লাল শাপলার চাষ নেই কোথাও। খালে বিলে জলশয়ে প্রাকৃতিকভাবেই জন্মেছে লাল শাপলা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd