1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা-৩ আসনে ভোটের সমীকরণ জটিল📰সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থীর জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই 📰সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত📰সাতক্ষীরা সদরে জামায়াতের বিশাল নির্বাচনী মিছিল📰ধর্ম অন্ধ গোষ্ঠী ক্ষমতায় আসলে বাংলাদেশ হামাস গাজার মত পরিস্থিতি হতে পারে : ড রিপন📰“গণ টি ভি ও জাতীয় দৈনিক চৌকস” পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক তুহিন হোসেন📰কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী📰তালাকে পৌরসভা ও পাটকেলঘাটা কে উপজেলায় রূপান্তরিত করব : ধানের শীষের প্রার্থী হাবিব📰সাতক্ষীরায় বিএনপি প্রার্থী আব্দুর রউফের গণসংযোগ

সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ ভ্রাম‍্যমান প্রতিনিধি সাতক্ষীরা :সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার সভায় সভাপতিত্ব করেন।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ, শহরের যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, অবৈধ ইজিবাইক বন্ধে ব্যবস্থা গ্রহণ, মাদকবিরোধী অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতকরণসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সেনাবাহিনীর ৩৭ বীরের অধিনায়ক লে. কর্নেল নাভিদ হাসান বলেন, নির্বাচনে সাতক্ষীরায় ৬শ’ সেনাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। যেকোন পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে সেনাসদস্যরা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, প্রশাসনিক দায়িত্ব ছাড়াও সীমান্তবর্তী এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে কোন দুস্কৃতিকারী দল বা ব্যক্তি যাতে অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে না পারে, সেজন্য নিচ্ছিদ্র টহল তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবির সদস্যারা।
পুলিশ সুপার জুয়েল আরেফিন বলেন, ভোটের পর ৩ দিন পর্যন্ত নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, নারী ভোটারদের দ্রুত সনাক্ত করার জন্য সুব্যবস্থা থাকতে হবে।
জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, নারী ভোটারদের সনাক্ত করতে নির্বাচন কমিশনের বিধি যথাযথভাবে প্রতিপালন করা হবে।
সভায় আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাও. আব্দুল আজিজ, সরকারি কলেজ ও মহিলা কলেজের অধ্যক্ষ, গোয়েন্দা সংস্থার প্রধানগণ, অধ্যক্ষ প্রফেসর এম এ হাশেম, জেলা দুর্নীতি প্রতিরাধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সাংবাদিক আবুল কাসেম প্রমুখ বক্তব্য রাখেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd