1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় মাসজিদে কুবায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰শ্যামনগরে চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতির অবসান ঘটাতে হবে: গাজী নজরুল ইসলাম📰সাতক্ষীরায় ধানের শীষের গণজোয়ার: আব্দুর রউফ📰কালিগঞ্জে ডা. শহিদুল আলমের জনসভা জনসমুদ্রে পরিণত📰শবেবরাতের গুরুত্ব ও ফজিলত📰সাতক্ষীরায় শবে বরাত ঘিরে গ্রামে এখনও টিকে আছে পুরনো ঐতিহ্য📰সাতক্ষীরায় মাসজিদে কুবায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প📰সাতক্ষীরার ফিংড়িতে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরায় ৮ম শ্রেণির স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ📰পাইকগাছায় তীব্র শীতের মধ্যে বোরো আবাদে ব্যস্ত চাষিরা📰জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের খেদমত করে যেতে চাই : সাবেক এমপি হাবিব

সাতক্ষীরায় মাসজিদে কুবায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ইবাদতের পাশাপাশি মানবিক সেবায় ভূমিকা রাখছে ইসলামিক সংস্কৃতি কেন্দ্র মাসজিদে কুবা। সাতক্ষীরায় মাসজিদে কুবার উদ্যোগে ৪র্থ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্প থেকে প্রায় ৫০০ জন রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পাবেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সাতক্ষীরা শহরের রসুলপুর মেহেদী বাগে অবস্থিত মাসজিদে কুবা কমপ্লেক্সে এ ক্যাম্পের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আক্তার।
জেলা প্রশাসক বলেন, মসজিদভিত্তিক মানবিক ও সেবামূলক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। চোখের সমস্যাকে আমরা অনেক সময় অবহেলা করি, অথচ সামান্য উদ্যোগেই একজন মানুষ নতুন করে আলো দেখতে পারে। মাসজিদে কুবার এই উদ্যোগ প্রশংসনীয়।
তিনি আরও বলেন, সমাজে নৈতিক অবক্ষয় ও অস্থিরতা বাড়ছে। পারিবারিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা জোরদারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মাসজিদে কুবার উপদেষ্টা ও সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু বলেন, মাসজিদে কুবা একটি ইসলামিক সাংস্কৃতিক ও সেবামূলক কেন্দ্র হিসেবে কাজ করছে। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ সেবা নিতে আসে। গত বছর প্রায় ৫০০ রোগীকে সেবা দেওয়া হয়, যার মধ্যে ১৪১ জনের চোখের ছানি অপারেশন করা হয়েছে। এবারও প্রায় ৫০০ জন রোগী সেবা পাবেন, যার মধ্যে বেশ কয়েকজনের ছানি অপারেশন করা হবে।
ক্যাম্পে আগত রোগীদের চোখ পরীক্ষা করে ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করা হচ্ছে। নির্বাচিত রোগীদের একই দিন খুলনার বিএনএসবি শিরোমণি চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে বিনামূল্যে ছানি অপারেশন ও কৃত্রিম লেন্স সংযোজন করা হবে। রোগীদের যাতায়াত, থাকা ও খাওয়ার সব ব্যয় বহন করা হবে আয়োজকদের পক্ষ থেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসজিদে কুবা কমপ্লেক্সের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা ও জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম সহ আরও অনেকে।
এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের অর্থায়নে রয়েছে সাইট সেভার্স। বাস্তবায়নে সহযোগিতা করছে ব্র্যাক ও বিএনএসবি শিরোমণি চক্ষু হাসপাতাল, খুলনা। পৃষ্ঠপোষকতায় রয়েছে শেখ মশির আহম্মদ-বিজলী বিজলী আহম্মদ ফাউন্ডেশন, সাতক্ষীরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd