সাতক্ষীরায় নতুন এসপি মোঃ আরেফিন জুয়েল’র যোগদান


আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরা জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করেছেন এসপি মোঃ আরেফিন জুয়েল বিপিএম।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা সার্কিট হাউসে এসে তাত্ক্ষণিক জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
এর আগে নবাগত পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করেনেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *