সদর সাব-রেজিস্ট্রি অফিসের টিসি মোহরার সালাউদ্দিনের অপকর্মে অতিষ্ঠ সাতক্ষীরার সেবাগ্রহীতারা!


সদর প্রতিনিধি:  সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসের টিসি মোহরার সালাউদ্দিনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। সেবা নিতে আসা গ্রাহক ও সাধারণ মানুষ তার অনিয়ম, দুর্ব্যবহার ও অসামাজিক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছেন।অভিযোগ উঠেছে” সালাউদ্দিন অফিসের ভিতরে দাপটের সঙ্গে অনৈতিক কাজকর্ম পরিচালনা করছেন। তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছেন অনেক ভুক্তভোগী। তারা জানিয়েছেন, অফিসে প্রয়োজনীয় নথিপত্র যাচাই বা রেজিস্ট্রির কাজ করতে গেলেই সালাউদ্দিন নানা অজুহাতে হয়রানি করেন এবং পরোক্ষভাবে ঘুষ দাবি করেন। শুধু অনিয়ম নয় “আরও গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জানা গেছে, অফিস চলাকালীন সময়েই তিনি কম্পাউন্ডের ভেতরে মাদক সেবন করেন। অফিস শেষ হওয়ার পরেও তিনি দেরি করে বের হন। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারিরও অভিযোগ আছে।অফিস সূত্রে জানা যায়, সালাউদ্দিনের রয়েছে একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক। তার এসব কর্মকাণ্ডে অফিসের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। ভুক্তভোগী শহরের বাটকে খালি এলাকার শহিদুল ইসলাম অভিযোগ করে জানান, সালাউদ্দিনের ব্যবহার একেবারেই ভালো না। তার কাছে দলিল সংক্রান্ত একটি বিষয় জানতে চাইলে তিনি দুর্ব্যবহার করেন। এসব সরকারি কর্মচারী উক্ত অফিস ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। সাংবাদিকরা বিষয়টি জানতে চাইলে তিনি উল্টো ক্ষোভ প্রকাশ করে বলেন“সাংবাদিক দেখলে আমার ঘৃণা করে। স্থানীয় সচেতন মহল প্রশ্ন তুলেছেন, সরকারি অফিসের দায়িত্বে থাকা একজন কর্মচারীর এমন অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডের পরও প্রশাসন কেন নীরব? দ্রুত তদন্ত করে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। নাগরিক নেতারা বলেন, সরকারি কর্মচারীরা নিজেদের রাজা-বাদশাভাবেন। সেবার মানসিকতা বাদ দিয়ে তারা অন্য কাজে ব্যস্ত। অনিয়মের অভিযোগ থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরী। এ ব্যাপারে মোহরার সালাউদ্দিন বলেন, । এ ব্যাপারে সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রার অমায়িক বাবু জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *