সদরের বিডিএফ প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জেলা সাংবাদিক এ্যাসোসিয়েশনের গভীর শোক প্রকাশ


নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সদরের ধুলিহর বিডিএফ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগের বার্তা পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ আজিজুর রহমান (৩৬) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি—-রাজিউন)। করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত কয়েক দিন অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার রাত ২.০০টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার জুমা নামাজ বাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
তরুণ উদীয়মান সংবাদকর্মী আজিজুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা সাংবাদিক এ্যাসোসিয়েশন, সাতক্ষীরা সভাপতি মোঃ আবু বক্কার সিদ্দিক হিরা, সাধারণ সম্পাদক মোঃ তুহিন হোসেন, সহ-সাধারণ সম্পাদক এম এ কাশেম, যুগ্ন সাধারণ সম্পাদক কে এম রেজাউল ইসলাম, আবু সাঈদ, মিলন হোসেন, মাওলানা মোঃ মিজানুর রহমান, খান নাজমুল হুসাইন, মোঃ শাহিনুর ইসলাম, শেখ আলী মোর্তজা, মোঃ খায়রুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ আব্দুল মোমিন, মহিলা বিষয়ক সম্পাদিকা রেশমা খাতুন, মহিলা বিষয়ক সম্পাদিকা তানজিলা বেগম, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক ইনজামুল হক ,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার সম্পাদক আলামিন রোকন, মোঃ ইয়াছিন আলী, দপ্তর সম্পাদক মোঃ ফারুক হোসেন সোহাগ, তথ্য প্রযুক্তি সম্পাদক মোঃ আজিবর রহমান, সদস্য সচিব গাজী আক্তারুজ্জামান, সদস্য কামাল হোসেন, ইয়াসিন আলীসহ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তার মৃত্যুতে জেলা সাংবাদিক এ্যাসোসিয়েশন, সাতক্ষীরা ও নক্ষত্র নিউজ২৪ অনলাইল পোর্টাল এর উপদেষ্টা ও সম্পাদক মন্ডলীর পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আমিন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *