1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বাবা ছিলেন জিয়া-খালেদার মন্ত্রী, অমিত হলেন তারেক রহমানের প্রতিমন্ত্রী - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বাবা ছিলেন জিয়া-খালেদার মন্ত্রী, অমিত হলেন তারেক রহমানের প্রতিমন্ত্রী📰ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী📰কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত📰কালিগঞ্জে ইটের ট্রলির চাপায় পঙ্গুত্ববরণ করতে চলেছে প্রতিবন্ধী আব্দুর রশিদ📰সাতক্ষীরায় একুশের প্রথম প্রহরে স্মৃতির মিনারে শ্রদ্ধার ফুল📰একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী📰যারা আমাকে ভোট দিয়েছে বা দেয়নি সকলে মিলে সুন্দর সাতক্ষীরা গড়ে তুলবো: মুহাদ্দিস আব্দুল খালেক এমপি📰রমজানের বাজার: কারসাজি রুখতে সাতক্ষীরায় কঠোর অবস্থানে প্রশাসন📰কুলিয়ায় শিশুদের প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও ‘পট গান’ অনুষ্ঠিত📰রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়

বাবা ছিলেন জিয়া-খালেদার মন্ত্রী, অমিত হলেন তারেক রহমানের প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: সাবেকমন্ত্রী ও বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের যোগ্য উত্তরসূরি ছোট সন্তান অনিন্দ্য ইসলাম অমিত। তিনি তারেক রহমানের নতুন মন্ত্রীসভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তার বাবা প্রয়াত তরিকুল ইসলামও জিয়াউর রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পরে খালেদা জিয়ার দুই মেয়াদের মন্ত্রিসভায় একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব তার কাঁধে ছিল।
বাবার যোগ্য উত্তরসূরি হিসেবে তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত। মাঠের রাজনীতিতে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হামলা, মামলা, নির্যাতন উপক্ষো করে আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
২০১৬ সালের এপ্রিলে বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদ পান অমিত। বর্তমানে দলটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন অমিত। তিনি ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল কাদের ১ লাখ ৮৭ হাজার ৪৬৩ ভোট পেয়েছেন। ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
অমিত ১৯৭৫ সালের ২৪ আগস্ট যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলাম। তার মা অধ্যাপক নার্গিস বেগম বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান। অমিত দুই সন্তানের জনক। তার সহধর্মিনীর নাম সোহানা পারভীন।
অমিত ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ১৯৯১ সালে এসএসসি এবং ১৯৯৩ সালে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞানে ১৯৯৬ সালে বিএসসি অনার্স এবং ১৯৯৭ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন।
২০০২ সালে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে তিনি টিভি বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের নেতৃত্ব দিয়েছিলেন।
অমিত রাজনৈতিক পরিবারের সন্তান। ২০০০ সালের দিকে যশোর জেলা বিএনপির সদস্য হন তিনি। বাবার জীবদ্দশায় ২০১৬ সালের ১৮ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) হিসেবে দায়িত্ব পান। বর্তমান খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে যশোর-৩ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বীতা করেন। ওই নির্বাচনে ব্যাপক কারচুপি হওয়ায় নির্বাচন বর্জন করে বিএনপি।
আওয়ামী লীগ সরকারের অন্যায়, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রামে বিএনপিকে আগলে রেখে সামনের সারিতে নেতৃত্ব দেন অমিত। আওয়ামী লীগ আমলে অর্ধশতাধিক মামলার আসামি হন। বার বার কারাবন্দী হয়েছেন।
বিএনপি নেতাকর্মীদের দাবি, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলন-সংগ্রামে খুলনা বিভাগের কোনো জেলা, উপজেলা ইউনিট কর্মসূচি পালন করতে না পারলেও যশোরে কর্মসূচি সফল করে দেখিয়েছেন অমিত। এজন্য অবশ্য তাকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। বারবার তার বাড়িতে হামলা, ভাঙচুর চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। তবুও তিনি থেমে থাকেননি।
রাজপথের লড়াকু সৈনিক হিসেবে দলের নিদের্শনা বাস্তবায়নে নিরলস কাজ করেছেন অমিত। তার সেই ত্যাগের পুরস্কারও পেয়েছেন।
অমিত পেশায় একজন ব্যবসায়ী ও সৃজনশীল মানুষ। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। এর মধ্যে উল্লেখযোগ্য- ল্যাবস্কান মেডিকেল সার্ভিসেস লিমিটেড, লোকসমাজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি যশোর মেডিসিন ব্যাংক, রেড ক্রিসেন্ট সোসাইটি, যশোর ইনস্টিটিউট, বাংলা একাডেমি, যশোর প্রেস ক্লাব, যশোর চেম্বার অব কমার্স, যশোর ক্লাব, ঝিনাইদহ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন, গ্রাজুয়েট বায়োকেমিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ বায়োকেমিক্যাল সোসাইটির আজীবন সদস্য। এছাড়া তিনি বেশ কিছু সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।
অমিতকে নতুন প্রতিমন্ত্রী হিসেবে পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। দলীয় নেতাকর্মীরা বলেন, এই গুরু দায়িত্ব অমিতকে যেমন আরও শানিত করবে, তেমনি যশোরসহ সমগ্র অঞ্চলের উন্নয়ন কার্যক্রম গতি পাবে এবং মানুষের কল্যাণ হবে। তারা এজন্য দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ ধন্যবাদ জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd