1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বাঘের অনুপ্রবেশ ঠেকাতে দুই কোটি টাকা ব্যয়ে সুন্দরবনে বেড়া নির্মাণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বাঘের অনুপ্রবেশ ঠেকাতে দুই কোটি টাকা ব্যয়ে সুন্দরবনে বেড়া নির্মাণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫১ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: সুন্দরবন থেকে লোকালয়ে বাঘের অনুপ্রবেশ ঠেকাতে নাইলনের ফেন্সিং (বেড়া) নির্মাণের কাজ শিগগিরই শুরু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ১৬ কিলোমিটার জুড়ে ফেন্সিং দেওয়া হবে। সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় সুন্দরবনে বাঘ গণনা, ৬০ কিলোমিটার জুড়ে নাইলনের ফেন্সিং, উচুকেল্লা ও আগুন প্রতিরোধে ওয়াচ টাওয়ার নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সুন্দরবন বিভাগ।
জানা যায়, বিভিন্ন সময়ে সুন্দরবন থেকে লোকালয়ে বাঘ ঢুকে পড়ে। সম্প্রতি বনের চাঁদপাই রেঞ্জের বন থেকে শরণখোলার ধানসাগর, খেজুড়বাড়ীয়া, টগড়াবাড়ী, সোনাতলা, রাজাপুর, মোরেলগঞ্জের নিশানবাড়ীয়া, জিউধারা, আমুরবুনিয়াসহ বিভিন্ন গ্রামে একাধিকবার বাঘ অনুপ্রবেশ করে। বাঘের আতঙ্কে গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে টাইগার রেসপন্স টিম, ভিটিআরটি সদস্যরা রাত জেগে গ্রাম পাহারা দিয়ে আসছে। সুন্দরবনে পর্যটকরা দেখলো বাঘের সাঁতার, ভিডিও ভাইরালসুন্দরবনে পর্যটকরা দেখলো বাঘের সাঁতার, ভিডিও ভাইরাল পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনের পাশের গ্রামাঞ্চলে বাঘের অনুপ্রবেশ ঠেকাতে লোকালয়ে বনের সীমানায় খুব তাড়াতাড়ি নাইলনের ফেন্সিং (বেড়া) দেওয়ার কাজ শুরু করা হবে। এজন্য এক কোটি পঁচানব্বই লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রাথমিকভাবে চাঁদপাই রেঞ্জ সদর থেকে শুরু করে কাটাখালী বৈদ্যমারী পর্যন্ত ১৬ কিলোমিটার জুড়ে নাইলনের ফেন্সিং দেওয়া হবে। নাইলনের ফেন্সিং দেওয়া হলে অতি সহজে বাঘসহ বন্যপ্রাণি আর লোকালয়ে ঢুকতে পারবে না।
বনবিভাগের খুলনা অঞ্চলের বনসংরক্ষক (সিএফ) মিহির কুমার বলেন, সুন্দরবনের উন্নয়নে বনবিভাগ ২০২২ সালের এপ্রিল মাসে সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৫ সালের মার্চ মাসে। ৩৫ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে তিন বছর মেয়াদি এ প্রকল্পের মধ্যে রয়েছে সুন্দরবনে বাঘ গণনা, বাঘের রোগবালাই নিয়ে গবেষণা, প্রাকৃতিক দুর্যোগে জলোচ্ছ্বাসে বাঘের নিরাপদ আশ্রয়ের জন্য ১২টি উঁচু কেল্লা, লোকালয়ের কাছে বনের সীমানায় ৬০ কিলোমিটার নাইলনের ফেন্সিং নির্মাণ, চাঁদপাই রেঞ্জ ও খুলনা রেঞ্জে একটি করে ওয়াচ টাওয়ার নির্মাণ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd