1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় বিএনপি নেতা মাসুদের শোকসভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰শ্যামনগরে চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতির অবসান ঘটাতে হবে: গাজী নজরুল ইসলাম📰সাতক্ষীরায় ধানের শীষের গণজোয়ার: আব্দুর রউফ📰কালিগঞ্জে ডা. শহিদুল আলমের জনসভা জনসমুদ্রে পরিণত📰শবেবরাতের গুরুত্ব ও ফজিলত📰সাতক্ষীরায় শবে বরাত ঘিরে গ্রামে এখনও টিকে আছে পুরনো ঐতিহ্য📰সাতক্ষীরায় মাসজিদে কুবায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প📰সাতক্ষীরার ফিংড়িতে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরায় ৮ম শ্রেণির স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ📰পাইকগাছায় তীব্র শীতের মধ্যে বোরো আবাদে ব্যস্ত চাষিরা📰জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের খেদমত করে যেতে চাই : সাবেক এমপি হাবিব

পাইকগাছায় বিএনপি নেতা মাসুদের শোকসভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ২৭ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ পাইকগাছা খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছা পৌরসভা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা সরদার মাসুদ পারভেজের শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে এলাকাবাসীর উদ্যোগে উপজেলার মটবাটী কোনাপাড়া ঈদগাহ ময়দানে উক্ত শোকসভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন সাবেক ব্যাংকার ও বিশিষ্ট সমাজসেবক জিয়াউদ্দিন বিশ্বাস।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-৬ আসনের বিএনপি  মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হাসান বাপ্পির প্রধান নির্বাচন পরিচালক খুলনা জেলা রেড ক্রিসেন্টের সহ-সভাপতি কেএম আশরাফুল আলম নান্নু।
শোক সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শেখ বেনজির আহম্মেদ লাল, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাবেক ছাত্র নেতা জি এম মিজানুর রহমান মিজান, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ফসিয়ার রহমান।
যুবনেতা সামছুজ্জামানের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, সাইফুল ইসলাম তারিক, কাজী ইস্তিয়াক আহমেদ, শেখ কামরুল ইসলাম, আজিজুর রহমান আজু মোল্লা ও রেজাউল ইসলাম।
এছাড়াও শোকসভায় বিএনপি নেতা কাজী সোহাগ, আসাদুজ্জামান মামুন, আব্দুল্লাহ, মহিলা দলনেত্রী কাজী কাকলী বেগম, ছন্দা সুলতানা, রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: শোকসভার আলোচনা শেষে দোষা পরিচালনা করেন হাফেজ বিল্লাল হোসেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd