নলতা শরীফ প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা- নক্ষত্র নিউজ


কে এম রেজাউল করিম দেবহাটা: সাতক্ষীরা জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জের বাসিন্দা, ২৪ বিসিএস এডমিন ক্যাডার কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির কে কালিগঞ্জ উপজেলাধীন নলতা শরীফ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
৩০ জুন বুধবার বেলা ১টার দিকে তার কার্যালয়ে নবাগত জেলা প্রশাসককে নলতা শরীফ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও প্রদান পরবর্তী কুশল বিনিময় করেন অত্র সংগঠনের সভাপতি প্রভাষক মো: মনিরুজ্জামান (মহসিন)।
তিনি মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ তথা সমাজের কল্যাণকর যে কোনো কাজে যার যার অবস্থান থেকে আন্তরিক সহযোগিতা কামনা করেন।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *