1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ধর্ম অন্ধ গোষ্ঠী ক্ষমতায় আসলে বাংলাদেশ হামাস গাজার মত পরিস্থিতি হতে পারে : ড রিপন - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা-৩ আসনে ভোটের সমীকরণ জটিল📰সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থীর জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই 📰সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত📰সাতক্ষীরা সদরে জামায়াতের বিশাল নির্বাচনী মিছিল📰ধর্ম অন্ধ গোষ্ঠী ক্ষমতায় আসলে বাংলাদেশ হামাস গাজার মত পরিস্থিতি হতে পারে : ড রিপন📰“গণ টি ভি ও জাতীয় দৈনিক চৌকস” পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক তুহিন হোসেন📰কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী📰তালাকে পৌরসভা ও পাটকেলঘাটা কে উপজেলায় রূপান্তরিত করব : ধানের শীষের প্রার্থী হাবিব📰সাতক্ষীরায় বিএনপি প্রার্থী আব্দুর রউফের গণসংযোগ

ধর্ম অন্ধ গোষ্ঠী ক্ষমতায় আসলে বাংলাদেশ হামাস গাজার মত পরিস্থিতি হতে পারে : ড রিপন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ পাইকগাছা খুলনা প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, এক বোতল পানি দোকানে কিনতে গেলে কোন ধর্ম বিবেচনা করা হয় না। এটার দাম সবার কাছে সমান। কারণ এদেশে সকল ধর্মের মানুষ সরকারকে ট্যাক্স দিতে হয়। বিএনপি সকল ধর্মের স্বাধীনতা বিশ্বাস করে। তাই এদেশের সকল ধর্মের মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করবে। কোন ধর্ম কে আলাদা করে দেখার সুযোগ নেই। এই দেশে সকাল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করতে ধানের শীষের বিকল্প নেই। যার কারণে আমার নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন ‘ সবার আগে বাংলাদেশ। এদেশে আমার কোন লুণ্ঠনকারী, সন্ত্রাসী চাঁদাবাজদের প্রতিষ্ঠিত করতে দিতে পারিনা। গণতন্ত্র চোরদের প্রতিষ্ঠিত করতে পারে না। তিনি আরো বলেন, ১২ তারিখের নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠা করার নির্বাচন। আবার এই নির্বাচন হামাস ও গাজার মত করে দিতে পারে। গাজার মানুষ যেমন নিরাপত্তাহীনতায় ভোগে তেমনি কোন ধর্ম অন্ধ গোষ্ঠী যদি ক্ষমতায় আসে তাহলে মার্কিন ও পশ্চিমা শক্তি বাংলাদেশ হামাস ও গাজার মত পরিস্থিতি করে ফেলতে পারে। তিনি আরো বলেন, আমরা একটি ধর্ম শ্রেষ্ঠ রাষ্ট্র ও আমরা এই দেশকে পরাশক্তি পঁচাত্ত শক্তি লেলা খেলাতে পরিণত হতে দিতে পারি না। এসময় তিনি বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর হাতে ধানের শীষ তুলে দিয়ে বিজয়ী করতে কয়রা-পাইকগাছা মানুষের কাছে আহ্বান জানান।
রবিবার বিকালে ৫ টায় পাইকগাছা হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান বক্তব্যর বক্তব্য কয়রা-পাইকগাছা আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পি বলেন, আপনারা আমাকে বিজয়ী করলে আমি আপনাদের জন্য জীবনের শেষ সময় পর্যন্ত নিজেকে নিয়োজিত রাখবো। এই মা মাটি মানুষের কল্যাণে কাজ করার যে সুযোগ বিএনপি দিয়েছে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বাস্তবায়ন করবো। তিনি আরো বলেন, যারা সংখ্যালঘুদের উপর নির্যাতন করবে তাদের বিএনপি করার অধিকার নেই। আমি নির্বাচিত হলে এই অঞ্চলের সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করবো।
উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা আশরাফুল ইসলাম নান্নু,
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোনাদানা ইউপির সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক।
এস এম ইমদাদুল হকের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা আসলাম পারভেজ,কামাল আহমেদ সেলিম নেওয়াজ,আব্দুল মান্নান মিস্ত্রী,একরামুল হক,আবুল হোসেন, তৌহিদুজ্জামান মুকুল, ফারুক আহমেদ। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
জনসভায় প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। নির্বাচনী জনসভায় বিকাল ৩ টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে মাঠে প্রবেশ করেন দলটির নেতাকর্মীরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd