1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা ইউএনওকে বদলীজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰সাতক্ষীরায় লেক ভিউ সিটি প্লট বিক্রিতে ধুম!! শুরু হয়েছে স্বপ্নের বাড়ি নির্মাণ📰সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার মাহফিল📰দেবহাটায় বিএনপির ইফতার মাহফিলে মিলোনমেলা📰সাতক্ষীরা জেলা ‘এ’ গ্রেডে উন্নীত হওয়ায় আলোচনা সভা📰বিএনপি দায়িত্ব গ্রহণের পর নদ-নদী খননের উদ্যোগ নেওয়া হয়: পরিবেশ প্রতিমন্ত্রী📰সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন📰কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত📰হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত এক গৃহবধূ 📰সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ব্যাতিক্রম ইফতার মাহফিল

দেবহাটা ইউএনওকে বদলীজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে দেবহাটা উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে বিদায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। শুক্রবার ২রা জুন, ২৩ ইং সকাল সাড়ে ১১টায় রিপোর্টার্স ক্লাবের অফিসে ওই সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। এ সময় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার সদ্য বিদায়ী উপজেলা নিবাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পার সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অন্যান্যও মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলী, রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমিন, সাংবাদিক কে.এম রেজাউল করিম, সহকারী অধ্যাপক জাফর ইকবাল, আমিরুল ইসলাম, রিয়াাজুল ইসলাম আলম, তারেক মনোয়ার, তাসকিন আহমেদ শাওন প্রমুখ। এ সময় প্রধান অতিথিসহ সকল বক্তারা বিদায়ী অতিথির দীর্ঘ ১ বছর ৮ মাসের কর্মময় জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে একজন কর্মবান্ধব বীর বলে অভিহিত করেন। এ ছাড়া বিদায়ী অতিথি ভবিষ্যৎ জীবন যেন আরো উন্নতির শীর্ষে যায় সেজন্য সকলে ইউএনও খালিদ হোসেনকে শুভকামনা জ্ঞাপন করেন। পরে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি ইউএনও খালিদ হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd