
মোমিনুর রহমান:দেবহাটায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারী ২০২৬ বুধবার দুপুর ১২ টায় দেবহাটা উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা’র সভাপতিত্বে প্রস্তুতি মূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিঈদ্দীন ময়না, দেবহাটা থানার সেকেন্ড অফিসার (এস আই) লেলিন বিশ্বাস, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আঃ বারী মোল্ল্যা, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আবিদ হাসান তানভীর, দেবহাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইদ্রিস আলী। এসময় উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডল, সাংবাদিক হাফেজ জি এম আব্বাসউদ্দীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডল, উপজেলা প্রকৌশলী তরিকুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, জনস্বাস্থ্য সঞ্চয় কুমার মন্ডল, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, পল্লী বিদুৎ কর্মকর্তা স্বপন কুমার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহীনা খাতুন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্র কান্ত মন্ডল প্রমুখ। ২১শে ফেব্রুয়ারী রাত ১২ টার ১ মিনিটের সময় দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট ফুটবল মাঠ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্ৰ শ্রদ্ধা জানিয়ে পুষ্প অর্পণ করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply