1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দিন যত যাচ্ছে বিএনপির পরিবর্তন ততই হচ্ছে- কুলিয়ায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰শ্যামনগরে চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতির অবসান ঘটাতে হবে: গাজী নজরুল ইসলাম📰সাতক্ষীরায় ধানের শীষের গণজোয়ার: আব্দুর রউফ📰কালিগঞ্জে ডা. শহিদুল আলমের জনসভা জনসমুদ্রে পরিণত📰শবেবরাতের গুরুত্ব ও ফজিলত📰সাতক্ষীরায় শবে বরাত ঘিরে গ্রামে এখনও টিকে আছে পুরনো ঐতিহ্য📰সাতক্ষীরায় মাসজিদে কুবায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প📰সাতক্ষীরার ফিংড়িতে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরায় ৮ম শ্রেণির স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ📰পাইকগাছায় তীব্র শীতের মধ্যে বোরো আবাদে ব্যস্ত চাষিরা📰জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের খেদমত করে যেতে চাই : সাবেক এমপি হাবিব

দিন যত যাচ্ছে বিএনপির পরিবর্তন ততই হচ্ছে- কুলিয়ায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬ সংবাদটি পড়া হয়েছে

মোমিনুর। রহমান: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক জিয়া দেশে আসার পর থেকে দিন যত যাচ্ছে বিএনপির পরিবর্তন ততই হচ্ছে। সাতক্ষীরা- দেবহাটায় এখন ধানের শীষের জোয়ারে প্রতিটি জন সভায় জনসমুদ্রে পরিনত হচ্ছে। তিনি আরো বলেন, তারেক জিয়া প্রধানমন্ত্রী হলে সাতক্ষীরার উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই। তাই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধ ভাবে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে।
রবিবার ০১ ফেব্রুয়ারী ২০২৬, কুলিয়া ইউনিয়ন বাসীর আয়োজনে কুলিয়া নতুন বাজার সংলগ্ন বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীম এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ এর সঞ্চালনায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী। আরো বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আলহাজ্ব আব্দুর রউফ সাহেব এর নাতনি আব্দুল্লাহ আল সিয়াম, দেবহাটা উপজেলা নির্বাচনী টিম লিডার ও আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন ফরহাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মন্জুরুল মোরশেদ মিলন। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা সাবেক উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ফিরোজ হোসেন, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু ও সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন, কুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মনিরুজ্জামান মনি,যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক হোসেন আলী, দেবহাটা উপজেলা তাঁতী দলের সদস্য সচিব আবীর হোসেন লিয়ন, দেবহাটা উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি গোলাম রসুল খোকন ও সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ বিএনপি, সহযোগী ও অঙ্গসংগঠনের দেবহাটা উপজেলা বিএনপি ও সকল ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd