1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় তক্ষক সাপসহ পিতা-পুত্র আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰সাতক্ষীরায় লেক ভিউ সিটি প্লট বিক্রিতে ধুম!! শুরু হয়েছে স্বপ্নের বাড়ি নির্মাণ📰সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার মাহফিল📰দেবহাটায় বিএনপির ইফতার মাহফিলে মিলোনমেলা📰সাতক্ষীরা জেলা ‘এ’ গ্রেডে উন্নীত হওয়ায় আলোচনা সভা📰বিএনপি দায়িত্ব গ্রহণের পর নদ-নদী খননের উদ্যোগ নেওয়া হয়: পরিবেশ প্রতিমন্ত্রী📰সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন📰কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত📰হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত এক গৃহবধূ 📰সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ব্যাতিক্রম ইফতার মাহফিল

তালায় তক্ষক সাপসহ পিতা-পুত্র আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৭৩ সংবাদটি পড়া হয়েছে

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় বুধবার (২৫ মে) রাত ১ টার পুলিশের অভিযানে বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী দুটি তক্ষক সাপসহ দুজন প্রতারককে আটক করেছে তালা থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, উপজেলার দেওয়ানী পাড়া গ্রামের মৃত মোসলেম বিশ্বাসের ছেলে রেজাউল বিশ্বাস(৫০) ও রেজাউল বিশ্বাসের ছেলে জিয়াউর বিশ্বাস(২২)।
জানা গেছে, বুধবার রাতে তালা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দেওয়ানী পাড়া এলাকায় দুটি তক্ষক সাপ বিক্রয় করার নামে প্রতারণার ফাঁদ পেতেছে দু,জন ব্যক্তি। এমন সংবাদের পর ওই এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় দুটি তক্ষকসহ বাপ-ছেলে দুইজনকে আটক করে থানায় আনেন।
এসময় প্রতারকদের শাস্তির আওতায় আনার লক্ষ্যে থানায় হাজির হন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার মৎস্য বিশেষজ্ঞ মোঃ মফিজুর রহমান চৌধুরী,বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্য,ওয়াল্ড লাইফ মিশন তালার সভাপতি সাংবাদিক বিএম জুলফিকার রায়হান, ওয়ার্ল্ড লাইফ সেভ কাউন্সিলের সভাপতি সাংবাদিক এসএম হাসান আলী বাচ্চু,সাংগঠনিক সম্পাদক মো: ফয়সাল হোসেন, ওয়াইল্ড লাইফ মিশনের কোষাধ্যক্ষ শেখ রেদওয়ান উল ইসলাম, সিনিয়র সদস্য সেলিম শেখ, সেভ ওয়াল্ড লাইফ এর সভাপতি মো: ইমরান হোসেন রিপন প্রমুখ। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, দুটি তক্ষক সাপ সহ দু জনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্ততি প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd