1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নবজাতকসহ নিহত ৩ - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰সাতক্ষীরায় লেক ভিউ সিটি প্লট বিক্রিতে ধুম!! শুরু হয়েছে স্বপ্নের বাড়ি নির্মাণ📰সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার মাহফিল📰দেবহাটায় বিএনপির ইফতার মাহফিলে মিলোনমেলা📰সাতক্ষীরা জেলা ‘এ’ গ্রেডে উন্নীত হওয়ায় আলোচনা সভা📰বিএনপি দায়িত্ব গ্রহণের পর নদ-নদী খননের উদ্যোগ নেওয়া হয়: পরিবেশ প্রতিমন্ত্রী📰সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন📰কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত📰হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত এক গৃহবধূ 📰সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ব্যাতিক্রম ইফতার মাহফিল

তালায় ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নবজাতকসহ নিহত ৩

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৭৮ সংবাদটি পড়া হয়েছে

ভ্রাম্যমান প্রতিনিধি: খুলনা-সাতক্ষীরা মহাসড়কে তেলবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মা ও নবজাতক কন্যা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ছয়জন। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে নিহত হয়েছেন ডালিম হোসেন (২৭) নামে এক যুবক। বুধবার বেলা ৩টার দিকে মহাসড়কের তালার মির্জাপুর শ্মশানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজিলা খাতুন (৪০) সাতক্ষীরার আশাশুনি উপজেলার খলিষানী গ্রামের আলাউল ইসলামের স্ত্রী ও নবজাতক তানজিলার দুই দিনের শিশু এবং ডালিম হোসেনের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার নারানপুর গ্রামে।
নিহতের স্বামী আলাউল ইসলাম জানান, বাড়িতে বাচ্চা প্রসবের পর বাচ্চা অসুস্থ হলে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজে নেয়া হচ্ছিল। এ সময় তালার মির্জাপুরে অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার প্রত্যক্ষদর্শী মির্জাপুর স্কুলের শিক্ষক সূর্য কান্ত পাল জানান, সাতক্ষীরাগামী একটি তেলবাহী ট্রাক ও খুলনাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মা ও নবজাতকের মৃত্যু হয় এবং অ্যাম্বুলেন্সের ড্রাইভারসহ আরো পাঁচ-ছয়জন আহত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
চুকনগর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: শওকাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে মা ও নবজাতকের মৃত্যু নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, আহতদের দ্রুত উদ্ধার করে খুলনায় এবং লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দু’টি জব্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd