1. adminbackup@wordpress.org : adminbackupb90447 :
  2. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  3. install@wpdevelop.org : sk ferdous :
জ্বালানি সংকটে সাংবাদিকরা বিপাকে: পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় ব্যাহত মাঠপর্যায়ের সংবাদ সংগ্রহ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰জ্বালানি সংকটে সাংবাদিকরা বিপাকে: পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় ব্যাহত মাঠপর্যায়ের সংবাদ সংগ্রহ📰সাতক্ষীরায় সাংবাদিক পিটিয়ে সিন্ডিকেটের উল্টো দাপট📰কুলিয়ায় মেয়েদের ক্ষমতায়নে খেলাধুলা ও সচেতনতামূলক ক্রীড়া উদ্যোগ📰দেবহাটার আলোচিত একাধিক মামলার আসামী রিপন গ্রেফতার 📰পূর্ব শত্রুতার জেরে সাগর ও সৈকত কতৃক  দেবনগরে স্বামী স্ত্রীকে মারধর -থানায় মামলা 📰শিশুশ্রম মুক্ত সমাজ গঠনে কুলিয়ায় সুশীলনের বিশেষ অবহিতকরণ সভা ও শপথ📰গণহত্যা দিবসে সাতক্ষীরার বধ্যভূমিতে শ্রদ্ধা, স্মরণ ও আলোচনা সভা📰গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চান WHRO’র মহাসচিব মোঃ আনিছুর রহমান📰শ্যামনগরে যুবদল–যুবলীগের যোগসাজশে দোকান দখলের অভিযোগ: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন📰সাতক্ষীরা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জ্বালানি সংকটে সাংবাদিকরা বিপাকে: পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় ব্যাহত মাঠপর্যায়ের সংবাদ সংগ্রহ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫ সংবাদটি পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় চলমান তীব্র জ্বালানি সংকটের প্রভাব এবার সরাসরি পড়েছে সাংবাদিকদের পেশাগত কাজে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, ঘটনাস্থলে দ্রুত উপস্থিতি এবং অনুসন্ধানী প্রতিবেদন তৈরির ক্ষেত্রে জ্বালানির অভাব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে অনেক গুরুত্বপূর্ণ সংবাদ সময়মতো সংগ্রহ ও প্রচারে বিঘ্ন ঘটছে। দিনব্যাপী সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের জন্য চরম ভোগান্তি বিরাজ করছে। সাধারণ মানুষের পাশাপাশি সংবাদকর্মীরাও মোটরসাইকেল নিয়ে ৬ থেকে ৭ ঘণ্টা পর্যন্ত লাইনে অপেক্ষা করেও অনেক সময় তেল পাচ্ছেন না।
অভিযোগ রয়েছে, কিছু পাম্প কর্তৃপক্ষ সাংবাদিকদের জন্য কোনো বিশেষ সুবিধা বা অগ্রাধিকার দিতে অনাগ্রহ দেখাচ্ছে। এমনকি পেশাগত পরিচয়পত্র প্রদর্শনের পরও অনেক ক্ষেত্রে দুর্ব্যবহারের শিকার হচ্ছেন তারা। এই পরিস্থিতিতে প্রত্যন্ত অঞ্চলের সংবাদ সংগ্রহ কার্যত বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড বা জরুরি ঘটনার খবর সংগ্রহে দ্রুত পৌঁছানো সম্ভব হচ্ছে না। তেলের অভাবে বিকল্প হিসেবে ভাড়ায় যানবাহন ব্যবহার করতে গিয়ে তিনগুণ পর্যন্ত বাড়তি খরচ গুনতে হচ্ছে, যা অনেক সাংবাদিকের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সাংবাদিক শহিদুল ইসলাম বলেন, সাংবাদিকতা একটি জরুরি সেবা। যেকোনো ঘটনার সংবাদ সংগ্রহে দ্রুত উপস্থিতি জরুরি। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকা আমাদের পেশাগত দায়িত্ব পালনে বড় প্রতিবন্ধকতা তৈরি করছে। সাংবাদিকদের জন্য কোনো অগ্রাধিকার না থাকায় বাস্তবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ ব্যাহত হচ্ছে।তিনি দ্রুত সাংবাদিকদের জন্য আলাদা কোটা বা বিশেষ ব্যবস্থার দাবি জানান।
এদিকে কালিগঞ্জ উপজেলা সাংবাদিক জি এম মামুন ও জি এম রাজু আহমেদ রাজু বলেন, সাংবাদিকদের কাজের প্রধান মাধ্যম মোটরসাইকেল। কিন্তু ৬-৭ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল নেওয়া বাস্তবসম্মত নয়। বিষয়টি আমরা প্রশাসনের বিভিন্ন বৈঠকে উপস্থাপন করেছি।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মঈনুল ইসলাম খান জানান, জ্বালানি সংকট একটি বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটের অংশ। তবে সাংবাদিকদের কাজের গুরুত্ব বিবেচনায় আমরা স্থানীয় পাম্প মালিকদের সঙ্গে আলোচনা করব। জরুরি সেবার আওতায় সাংবাদিকরা
জরুরি সেবার আওতায় সাংবাদিকরা যাতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি পেতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।
সচেতন মহলের মতে, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকদের নিরবচ্ছিন্ন চলাচল অত্যন্ত জরুরি। পাম্পগুলোতে তাদের জন্য ন্যূনতম অগ্রাধিকার না থাকলে তা সাধারণ মানুষের তথ্য জানার অধিকারকেই ক্ষুণ্ন করবে।
কর্মরত সাংবাদিকরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, পরিচয়পত্র প্রদর্শনের ভিত্তিতে প্রতিটি পাম্পে সীমিত আকারে হলেও সাংবাদিকদের জন্য আলাদা বুথ বা দ্রুত সেবা নিশ্চিত করা হোক। অন্যথায় মাঠপর্যায়ের সাংবাদিকতা মারাত্মকভাবে স্থবির হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd