খোলামেলা রূপে টিকটক মাতাচ্ছেন ববি


বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববি। অভিনয় করেছেন বাপ্পি, ইমন, শাকিব খানের মতো তারকাদের সঙ্গে। তার লাস্যময়ী রূপে ভক্তদের সংখ্যাও নেহাত কম নয়। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মেই নিজেদের ভক্তদের কাছে উপস্থাপন করেন নায়িকারা। তেমনই একটি
প্ল্যাটফর্ম টিকটক। সেখানেই নিজের রূপ ও শরীরের আবেদন ছড়িয়ে মাতিয়ে যাচ্ছেন ববি। ববির টিকটক অ্যাকাউন্টে ৩ লাখ ১৭ হাজারের বেশি অনুসারী রয়েছে। তার শেয়ার করা ভিডিওগুলোর ভিউ ছাড়িয়েছে ১৬ লাখ। বোঝাই যাচ্ছে, ভক্তরা তার টিকটকে মজে আছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) একটি ভিডিও শেয়ার করেন ববি। সেখানে তিনি বেশ খোলামেলা রূপে নেচেছেন। তার পরনে কেবল একটি গোলাপি রঙের ব্লাউজ ও নীল রঙের পেটিকোট। চোখে লাগিয়েছেন সানগ্লাস। এমন আবেদনময়ী রূপেই কোমর দুলিয়েছেন। যার ফলে হাজার হাজার ভক্ত হুমড়ি খেয়ে পড়ছে তার ভিডিওতে।
এদিকে সিনেমা নিয়েও সম্প্রতি ব্যস্ত হয়েছেন ববি। যুক্ত হয়েছেন একাধিক প্রজেক্টে। সৈকত নাসিরের পরিচালনায় কাজ করছেন ‘পাপ’ নামের একটি সিনেমায়। যেখানে তার নায়ক রোশান। এছাড়া গত ফেব্রুয়ারিতে ববি অংশ নিয়েছেন ‘ময়ূরাক্ষী’ সিনেমার শুটিংয়ে। সেটি নির্মাণ করছেন রাশিদ পলাশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *