কুলিয়া ইউনিয়ন পরিষদে সমন্বিত সভা


নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়ায় সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি পুর্নগঠনে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ডিএমসি কমিটির সাথে সমন্বিত সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে ও দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের আয়োজনে সোমবার ২৪ নভেম্বর সকাল ১০ ঘটিকায় কুলিয়া ইউনিয়ন পরিষদের উক্ত সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কুলিয়া ইউপি সচিব ফারুক হোসেন, ইউপি সদস্যা ফতেমা খাতুন, ইউপি সদস্য জুয়েল ও সমাজসেবক মাসুম খানু চৌধুরী। তারা বলেন, ভৌগোলিকভাবে আমাদের সাতক্ষীরা জেলা দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। এই অঞ্চলে সারাবছর ঘূর্ণিঝড়, বজ্রপাত, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। তারা আরো বলেন, ‘প্রযুক্তির উৎকর্ষে আমরা প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পেয়ে থাকি। ফলে দুর্যোগ মোকাবিলায় সঠিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে লাঘব সম্ভব।’খাল-বিল, পুকুর ভরাট করে অপরিকল্পিতভাবে বাড়ি নির্মাণ করায় জলাশয়ের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। এজন্য কোথাও আগুন লাগলে পানির অভাবে দ্রুত তা নিভানো সম্ভব হয় না। এখনো যেসব জলাশয় রয়েছে তা যেন ভরাট করা না হয়। এজন্য আমাদের সচেতন হতে হবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দুর্যোগপূর্ব প্রস্তুতি ও দুর্যোগকালীন করণীয় বিষয়ে মানুষকে ধারণা দিতে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণপূর্বক সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। সভায় ইউপি সদস্যা শ্যামলী রানী, শিরিনা রসুল, ইউপি সদস্য বিধানসহ এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *