1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে নির্বাচনী লিফলেট নিতে গিয়ে ভ্যান চাপায় শিশু নিহত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰শ্যামনগরে চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতির অবসান ঘটাতে হবে: গাজী নজরুল ইসলাম📰সাতক্ষীরায় ধানের শীষের গণজোয়ার: আব্দুর রউফ📰কালিগঞ্জে ডা. শহিদুল আলমের জনসভা জনসমুদ্রে পরিণত📰শবেবরাতের গুরুত্ব ও ফজিলত📰সাতক্ষীরায় শবে বরাত ঘিরে গ্রামে এখনও টিকে আছে পুরনো ঐতিহ্য📰সাতক্ষীরায় মাসজিদে কুবায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প📰সাতক্ষীরার ফিংড়িতে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরায় ৮ম শ্রেণির স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ📰পাইকগাছায় তীব্র শীতের মধ্যে বোরো আবাদে ব্যস্ত চাষিরা📰জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের খেদমত করে যেতে চাই : সাবেক এমপি হাবিব

আশাশুনিতে নির্বাচনী লিফলেট নিতে গিয়ে ভ্যান চাপায় শিশু নিহত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ২৮ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে নির্বাচনী প্রচার গাড়ী থেকে লিফলেট নিতে গিয়ে ভ্যান গাড়ী চাপায় নুসরাত নামে এক শিশুর মর্মান্তিক মুত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় বুধহাটা-বাঁকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু কুল্যা গ্রামের মামুন শিকারীর মেয়ে।
জাতীয় সংসদ নির্বাচনে প্রচার গাড়ী সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে গুনাকরকাটি ব্রীজ থেকে কুল্যার মোড়ের দিকে আসতেছিল। কুল্যা সাহাজী পাড়ার কাছে পৌছলে গাড়ী থেকে ছুড়ে ফেলা লিফলেট নিতে শিশু নুসরত (৭) রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুত গতির মটর চালিত ভ্যানগাড়ী তাকে ধাক্কা দিলে নুসরত রাস্তায় ছিটকে পড়ে। ভ্যানের চাকা তার বুকের উপর দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে এ্যাম্বুলেন্সযোগে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে নুসরাতের মৃত্যু হয়। রাতেই তার মৃতদেহ বাড়িতে আনা হয়। শনিবার বাদ জোহর নামাজে জানাযা শেষে মরহুমাকে দাফন করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd