1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে আন্তর্জাতিক যুব দিবস পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰সাতক্ষীরায় লেক ভিউ সিটি প্লট বিক্রিতে ধুম!! শুরু হয়েছে স্বপ্নের বাড়ি নির্মাণ📰সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার মাহফিল📰দেবহাটায় বিএনপির ইফতার মাহফিলে মিলোনমেলা📰সাতক্ষীরা জেলা ‘এ’ গ্রেডে উন্নীত হওয়ায় আলোচনা সভা📰বিএনপি দায়িত্ব গ্রহণের পর নদ-নদী খননের উদ্যোগ নেওয়া হয়: পরিবেশ প্রতিমন্ত্রী📰সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন📰কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত📰হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত এক গৃহবধূ 📰সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ব্যাতিক্রম ইফতার মাহফিল

আশাশুনিতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৭৪ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র বিতরণ ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মু. রনি আলম নূর। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হকের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান ও আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস, এম আহসান হাবিব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি মৎস্য কর্মকর্তা রত্না সাহা, এনজিও মৌমাছির পরিচালক সুশান্ত কুমার মল্লিক, রক্তকরবীর পরিচালক কামরুন্নাহার কচি, উদারতার সাধারণ সম্পাদীকা নীলিমা মন্ডল প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জি, এম মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, রিপোটার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন এনজিও’র প্রতিনিধিবৃন্দ, প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষনার্থী যুবক ও যুব মহিলাবৃন্দ। আলোচনা শেষে রক্তকরবী কর্তৃক ব্লক ও বাটিক প্রশিক্ষণপ্রাপ্ত ও তৃনমূল মহিলা উন্নয়ন সংস্থা কর্তৃক পোষাক তৈরী প্রশিক্ষণপ্রাপ্তদের সনদপত্র বিতরণ এবং মৎস্য চাষ কোর্সে সপ্তাহব্যপী ৩০ জন ২০২৩-২৪ অর্থ বছরে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd