1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আমরা দুর্নীতি করিনা,কাউকে দুর্নীতি করতে দেব না- মুহাদ্দিস রবিউল বাশার - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰শ্যামনগরে চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতির অবসান ঘটাতে হবে: গাজী নজরুল ইসলাম📰সাতক্ষীরায় ধানের শীষের গণজোয়ার: আব্দুর রউফ📰কালিগঞ্জে ডা. শহিদুল আলমের জনসভা জনসমুদ্রে পরিণত📰শবেবরাতের গুরুত্ব ও ফজিলত📰সাতক্ষীরায় শবে বরাত ঘিরে গ্রামে এখনও টিকে আছে পুরনো ঐতিহ্য📰সাতক্ষীরায় মাসজিদে কুবায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প📰সাতক্ষীরার ফিংড়িতে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরায় ৮ম শ্রেণির স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ📰পাইকগাছায় তীব্র শীতের মধ্যে বোরো আবাদে ব্যস্ত চাষিরা📰জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের খেদমত করে যেতে চাই : সাবেক এমপি হাবিব

আমরা দুর্নীতি করিনা,কাউকে দুর্নীতি করতে দেব না- মুহাদ্দিস রবিউল বাশার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৩ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ৩ (কালিগঞ্জ – আশাশনি) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসারের কালিগঞ্জ উপজেলার নলতা, বিষ্ণুপুর, মথুরেশপুর, চাম্পাফুল ইউনিয়নে দিনব্যাপী বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা,নির্বাচনীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৩০ শে জানুয়ারী) সকাল থেকে নলতা ইউনিয়নের নলতা কাঁচা বাজার, নলতা মোবারক নগর বাজারে গণসংযোগ, বিকালে বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী হাই স্কুল মাঠে নির্বাচনীয় জনসভা ও মথুরেশপুর ইউনিয়নের দিয়া ফুটবল মাঠে নির্বাচনীয় পথসভা এবং সন্ধ্যায় চম্পাফুল ইউনিয়নে থালনায় হিন্দু সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ সংসদীয় আসন (আশাশুনি–কালিগঞ্জ)বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।এ সময় তিনি বলেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশে বারবার ক্ষমতার পালাবদল ও নেতৃত্বের পরিবর্তন হলেও নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে, দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন হয়েছে—যা জাতি হিসেবে আমাদের জন্য চরম লজ্জার। অসৎ নেতৃত্বের কারণেই আজ দেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। “আপনারা অতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সরকারের দুইটি মন্ত্রণালয় পরিচালনা করতে দেখেছেন। সার্চলাইট দিয়ে খুঁজেও ওই মন্ত্রণালয় দুটিতে কোনো অনিয়ম ও দুর্নীতি পাওয়া যায়নি। সুজলা-সুফলা এই দেশের সার্বভৌমত্ব, উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিত করতে সব দল-মত ভুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিন। “অপরাধী ছাড়া সব দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে এ দেশে বসবাস করবে। এই জেলাটিকে অতীতে বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে। আমি সংসদে যেতে পারলে সুষম উন্নয়ন নিশ্চিত করা এবং আপনাদের প্রত্যাশা পূরণে কাজ করব।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা জেলা জামায়াতে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আব্দুল গফফার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি নাজমুল হাসান,কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আবু ইসলাম ,কালিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি ও ইউপি সদস্য জামাল ফারুক,রতনপুর ইউনিয়ন জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও রোমানিয়া প্রবাসী শেখ আলমগীর হোসেন,দলটির উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল,কৃষক,শ্রমিক,কর্মীও নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd