


নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ২নং কুশখালী ইউনিয়নের শিকড়ী গ্রামের শিকড়ী বাইতুল মোকাররম জামে মসজিদ থেকে মাইক সেটসহ চুরি হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার ১৯শে মার্চ ফজরের নামাজের পর কেবা কাহারা সকাল দিকে চুরি করে নিয়ে গিয়েছে।
মসজিদের মুসল্লিরা জানান, যোহরের নামাজের সময় মুয়াজ্জিন আজান দিতে গেলে সেটগুলো অনুপস্থিত দেখতে পান। চুরির কারণে মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। মসজিদের মুসল্লিরা আরোও বলেন, এটা খুব দুঃখজনক ঘটনা, আমরা প্রশাসনের নিকট আহবান জানাবো এ চুরির ঘটনাটি যেন উদ্ঘাটন করে বখাটেদের শাস্তির আওতায় নিয়ে আসা হয়।
এলাকাবাসী চোরচক্রকে দ্রুত সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এই ঘটনার বিষয়টি এখনও আমার জানা নেই, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply