1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ📰সাতক্ষীরা সদরের শিকড়ী বাইতুল মোকাররম জামে মসজিদ থেকে মাইক সেট চুরি📰পাইকগাছাবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক কাজী সোহাগ📰সাতক্ষীরাবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণ এর সম্পাদক মন্ডলীর সভাপতি📰কালিগঞ্জবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক জি এম রাজু আহমেদ📰সাতক্ষীরা জেলাবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তুহিন হোসেন📰সাতক্ষীরা শহর থেকে তরুণ চিকিৎসক ও নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার📰দেবনগরে আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ📰সাতক্ষীরা সদরে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেছেন এমপি আব্দুল খালেক📰তালায় বিএনপির ইফতার মাহফিলে সাবেক এমপি হাবিব

সাতক্ষীরা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৪ সংবাদটি পড়া হয়েছে

শহর প্রতিনিধি; মানব সেবায় এগিয়ে যাই, অসহায় মানুষের পাশে দাঁড়াই’—এই দৃপ্ত অঙ্গীকার নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার পুরাতন সাতক্ষীরায় অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটালো স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাতক্ষীরা ব্লাড ব্যাংক। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে সংগঠনটি। অনুষ্ঠানে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন
সাতক্ষীরা ব্লাড ব্যাংক এর মডারেটর এবং এডমিন প্যানেল সহ স্বেচ্ছা সেবকগন। আরোও উপস্থিত ছিলেন, মডারেটর, মোঃ হাবিবুর রহমান, মোঃ শাকিল আহমেদ, মোঃ ইমরান, সাজনিন সুলতানা, শারমিন সুলতানা, তারানা সুলতানা আশা ও এবং রুমানা শারমিন। অনুষ্ঠানে সংগঠনের পরিচালনা কমিটি ও কার্যকরী পরিষদের নেতৃবৃন্দসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
​বিতরণ শেষে মোঃ হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, “সংগঠনের একনিষ্ঠ সদস্যদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই আয়োজন সফল হয়েছে। বিশেষ করে যারা আর্থিক সহযোগিতা দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমরা ঋণী।” তিনি আরও প্রত্যয় ব্যক্ত করেন যে, রক্তদানের পাশাপাশি অসহায় মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
​উপস্থিত অতিথিরা সংগঠনের প্রশংসা করে বলেন, সাতক্ষীরা ব্লাড ব্যাংক শুধু জীবন বাঁচাতে রক্তদানই করছে না, বরং সামাজিক দায়বদ্ধতা থেকে তারা যেভাবে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে তা তরুণ প্রজন্মের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd