1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ৮ম শ্রেণির স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরায় ৮ম শ্রেণির স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪১ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরায় জেলা প্রশাসকের পদক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল আখড়াখোলা মুকুন্দপুর আলিম মাদ্রাসার ৮ম শ্রেণির এক ছাত্রী। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় সরকার (ইউপি) বাল্যবিবাহটি বন্ধ করে প্রশাসনিক ব্যবস্থায় নিষেধাজ্ঞা দেয়।
তথ্য সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার প্রশাসক মিজ্ আফরোজা আক্তার এই গোপন এই তথ্যটি জানতে পারেন এবং তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব দত্তকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এবিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক নাজমুন নাহার তার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরাকে সমন্বয়ক করে একটি টিম ঘটনাস্থলে পাঠিয়ে দেন।
দুপুরে মেয়ের বাবার বাড়িতে বরপক্ষ আসার আগেই টিম সদস্য সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষাকর্মী বাসিয়ার রহমান, ঐ শিক্ষার্থীর মাদ্রাসা অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ, গ্রামপুলিশ মনিরুজ্জামান, তথ্য উদ্যোক্তা আলমগীর ঘটনাস্থলে পৌঁছে যান। তারা ঘটনার সত্যতা পান এবং বাল্যবিবাহটি প্রতিরোধ ও আইনগত নির্দিষ্ট বয়স পর্যন্ত স্থগিত করেন।
টিম সদস্যরা জানান, জেলার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের কাজিরহাট ছোট কলসি গ্রামের এক যুবকের সাথে ঐ ছাত্রীর পরিবার বাল্যবিবাহ ঠিক করে আনুষ্ঠানিক আয়োজন করে। এতে স্থানীয় ও আত্মীয়স্বজনদের দাওয়াত দেওয়া হয় এবং অনেকেই দাওয়াতে চলে আসেন।
ঘটনাস্থলে উপস্থিতিদের দেশের প্রচলিত বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, সরকারি অন্যান্য বাঁধা ও সহায়তা নিষেধ বিশেষ অবগত করা হলে তারা ভূল স্বীকার করেন। এ ভুলের জন্য ক্ষমা চেয়ে ঐ ছাত্রীর মা ফতেমা খাতুন মুচলেকা দেন।
একই সময় প্রশাসনিক ব্যবস্থায় এ বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। মেয়ের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না একইসাথে তার পড়ালেখা চালিয়ে নেওয়ার শর্ত দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd