
আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে শহরের লেক ভিউ মিলনায়তন-এ সাতক্ষীরা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
২৪শে রমজান আছরবাদ ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের আহবায়ক মোঃ আব্দুর রহমান। উক্ত ইফতার মাহফিলে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও ইসলামিক গজল পরিবেশনার মাধ্যমে শুরু হয়। প্রধান অতিথি হিসাবে এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মীর সৈকত হোসেন ও মিলন হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার কাজী আরিফ আহমেদ।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ শেখ নাজমুস সাকিব, জেলা প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সেক্রেটারী মো. কামরুজ্জামান রাসেল, এসডি হাসপাতাল সাতক্ষীরা এর ব্যাবস্থাপনা পরিচালক এ কে এম মুজাহিদুল ইসলাম প্রিন্স, ডাঃ মুহাম্মদ দেলোয়ার হোসেন, ডাঃ মো. শাহারিয়ার মামুন, ডাঃ মো. আব্দুস সোবহান, ডাঃ গাজী আব্দুস সাদিক অপু, ডাঃ জয়ন্ত সরকার। ডা. মো. হাফিজা খাতুন, ডা. তন্বী সরকার, ডা. ইসরাত জাহান সুমনা, মো. আব্দুর রহমান, শেখ রফিকুল ইসলাম, মো. নুরুজ্জামান, আবু বকর সিদ্দিক, শীর্ষ হোসেন, মো. নজরুল ইসলাম, মো. লুৎফর রহমান মুন্না, আনোয়ার হোসেন ও পারভেজ মতাল্লিসহ স্থানীয় চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল রেডিওলজী ইনচার্জ মোঃ আব্দুল হালিম।
এসময় জেলায় কর্মরত সকল সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের মেডিকেল টেকনোলজিস্টসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সার্বিক তত্তাবধানে ছিলেন, সংগঠনের যুগ্ম আহবায়ক মো. লুৎফর রহমান, সদস্য সচিব অংকুর বড়ুয়া, যুগ্ম আহবায়ক পবিত্র মন্ডলসহ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় সাতক্ষীরা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের ইফতার মাহফিলে মিলন মেলায় পরিণত হয়।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ মাসের শিক্ষা ধারণ করে সমাজের সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানবসেবায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply