সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় ৪ লাখ টাকার ভারতীয় ঔষধ আটক


আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ কুশখালি, মাদরা, হিজলদী বিওপি এবং ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় চার লক্ষ টাকার ঔষধ এবং ভারতীয় পাতার বিড়ি আটক করেছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি জানায়, কুশখালি বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার শ্মশানঘাট হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। হিজলদী বিওপির আভিযানে কলারোয়া থানার হিজলদী আমবাগান হতে ১ লাখ ০৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির আভিযানে কলারোয়া থানার তেতুলতলা হতে ১ লাখ ০৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর মাধপকাটি হতে ৪৩ হাজার টাকার ভারতীয় পাতার বিড়ি আটক করে।
আটক পন্যের সর্বমোট মূল্য ৩ লাখ ৯৩ হাজার টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *