1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰শ্যামনগরে চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতির অবসান ঘটাতে হবে: গাজী নজরুল ইসলাম📰সাতক্ষীরায় ধানের শীষের গণজোয়ার: আব্দুর রউফ📰কালিগঞ্জে ডা. শহিদুল আলমের জনসভা জনসমুদ্রে পরিণত📰শবেবরাতের গুরুত্ব ও ফজিলত📰সাতক্ষীরায় শবে বরাত ঘিরে গ্রামে এখনও টিকে আছে পুরনো ঐতিহ্য📰সাতক্ষীরায় মাসজিদে কুবায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প📰সাতক্ষীরার ফিংড়িতে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরায় ৮ম শ্রেণির স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ📰পাইকগাছায় তীব্র শীতের মধ্যে বোরো আবাদে ব্যস্ত চাষিরা📰জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের খেদমত করে যেতে চাই : সাবেক এমপি হাবিব

সাতক্ষীরায় জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবীতে সাতক্ষীরায় কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২লা ফেব্রুয়ারী) সকাল ১০ টা হতে বেলা ১১ টা পর্যন্ত বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর ও দায়রা জজ কার্যালয়ের সামনে এ কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মবিরতিতে সংগঠনের সভাপতি মো: ইদ্রিস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতিও সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আব্দুল আলিম মোল্যা, মো: মহিদুল ইসলাম, আরিফুর রহমান, হিরেন কুমার বালা, আবু হাসান, কামরুল ইসলাম, আব্দুল হালিম, মো: সানাউল্লাহ, নয়ন কুমার কুন্ডু, তানভীর আহমেদ, আব্দুল গফুর, মনিরুল ইসলাম, স্বপন দাস, তানভীর ইসলাম,আব্দুল গফুর, জাহির হাসান, নাসরিন সুলতানা, ইয়াসমিন সুলতানা, গোলাম আজম, হাছিয়া খাতুন প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা প্রশাসক কার্যালয়ের সকল পর্যায়ের কর্মচারী উপস্থিত ছিলেন।
কর্মবিরতিতে বক্তারা বলেন, অবিলম্বে প্রস্তাবিত পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। বিচার বিভাগের কর্মচারীরা যে বেতন পায় তা দিয়ে আমাদের সন্তানদের মুখে দুমুটো ভাত দিতে পারি না। যে বেতন পেয়ে থাকি সেই বেতন দিয়ে পরিবারের পাশে দাড়াতে পারি না। সরকার যদি জাতীয় পে-স্কেল বাস্তবায়ন না করে তাহলে এত টাকা কেন খরচ করলো । অতি দ্রুত জাতীয় পে-স্কেল বাস্তবায়ন করা না হইলে আরো দূর্বার গণ আন্দোলন গড়ে তোলার হুমকি দেন বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd