1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় করোনায় আরও ৫ জনরে মৃত্যু, শনাক্ত ১২৭ জন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰আইন পেশায় যোগ দিলেন সাংবাদিক এসএম বিপ্লব হোসেন📰পাইকগাছায় নাবার খাল পুনঃখনন কাজের উদ্বোধন📰সাতক্ষীরা পশ্চিম সুন্দরবন হয়ে উঠেছে দস্যুদের স্বর্গ📰সাতক্ষীরায় জ্বালানি তেল সংগ্রহে পাম্পে পাম্পে ভোগান্তি📰প্রয়াত শিক্ষানুরাগী শফিউল আলমের রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত📰কালিগঞ্জে অবৈধ তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, তেল জব্দ📰সাতক্ষীরায় উপজেলা নির্বাচনে কোমর বেঁধে নামছে জামায়াত: ৭ উপজেলায় প্রার্থী চূড়ান্ত📰কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰সাতক্ষীরায় লেক ভিউ সিটি প্লট বিক্রিতে ধুম!! শুরু হয়েছে স্বপ্নের বাড়ি নির্মাণ📰সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার মাহফিল

সাতক্ষীরায় করোনায় আরও ৫ জনরে মৃত্যু, শনাক্ত ১২৭ জন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৯১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে একজন করোনা আক্রান্ত ও বাকি ৪ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। সাতক্ষীরা জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৫ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৩৬৩ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৭৮ জনের নমুনা পরীক্ষা শেষে ১২৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৫৯ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬২৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬৭৩ জন।
এছাড়া বর্তমানে জেলায় ৮৮০ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন ও বেসরকারি হাসপাতালে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকি ৮৪৩ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ভাইরাসটির উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে আজ পর্যন্ত ২৪৩ জন ও বেসরকারি হাসপাতালে আরও ১৪৪ জন ভর্তি রয়েছেন।
এদিকে, জেলার একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ২৫০ শয্যা এই হাসপাতালে বর্তমানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ২৬৪ জন রোগী ভর্তি রয়েছেন। এ ফলে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত করোনা প্রতিরোধে সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd