1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শোকাবহ আগষ্ট হচ্ছে আমাদের বাঙালী জাতির জীবনে অশ্রুঝরা বেদনাদায়ক কষ্টের মাস-এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত📰আশাশুনির আনুলিয়া ও কাপসন্ডায় সড়ক নির্মান কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ📰দলিল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম চালু, ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ করণীয়📰খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা📰মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি📰খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম📰পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা📰দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

শোকাবহ আগষ্ট হচ্ছে আমাদের বাঙালী জাতির জীবনে অশ্রুঝরা বেদনাদায়ক কষ্টের মাস-এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ‘পিতা তোমার বুলেটবিদ্ধ বুকটাই আমাদের বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১৫ ই আগস্ট উদযাপন কমিটির আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, শোকাবহ আগষ্ট হচ্ছে আমাদের বাঙালী জাতির জীবনে অশ্রুঝরা বেদনাদায়ক কষ্টের মাস। তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা বিরোধীরা আজো ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা এ মাসে বারবার আঘাত হেনেছে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম , আ.হ.ম তারেক উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গনি, মানব সম্পদ ও শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এস.এম শওকত হোসেন, শিমুন শামস, এ্যাড. অনিত কুমার মুখার্জী, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাবেক পৌর আওয়ামী লীগ নেতা খান মাকসুদ, পৌরসভার ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ। বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকালে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় আওয়ামীলীগের বিভিন্ন অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কণ্ঠশিল্পী শামীমা পারভীন রত্না ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd