1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় শবে বরাত ঘিরে গ্রামে এখনও টিকে আছে পুরনো ঐতিহ্য - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরায় শবে বরাত ঘিরে গ্রামে এখনও টিকে আছে পুরনো ঐতিহ্য

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৯ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: পবিত্র শবে বরাত উদযাপন উপলক্ষে গ্রামবাংলায় আজও টিকে আছে বহু পুরনো দিনের ধর্মীয় ও সামাজিক সংস্কৃতি। আধুনিকতার ছোঁয়া লাগলেও এই বিশেষ দিনে গ্রামের মানুষ এখনো আগের মতোই আন্তরিকতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে শবে বরাত পালন করে আসছেন।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) বিকালে দেখাযায় গ্রামের রাস্তায় সকল বয়সী মানুষ পিঠা ও পায়েস নিচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শবে বরাতের দিন বিকেল থেকেই গ্রামজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ঘরে ঘরে তৈরি হয় নানা ধরনের পিঠা ও পায়েস। বিশেষ করে চালের পিঠা, দুধ-চাল দিয়ে তৈরি পায়েস এবং মিষ্টান্ন বানানোকে ঘিরে ব্যস্ত হয়ে পড়ে পরিবারের নারী সদস্যরা। এই খাবার শুধু নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না; প্রতিবেশী, আত্মীয়স্বজন ও দরিদ্রদের মাঝেও বিতরণ করা হয়।
গ্রামের বয়োজ্যেষ্ঠরা জানান, এই প্রথা বহু বছর ধরে চলে আসছে। তাদের বিশ্বাস, শবে বরাতের রাতে ইবাদতের পাশাপাশি একে অপরের সঙ্গে খাবার ভাগ করে নেওয়ার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও মানবিক সম্পর্ক আরও দৃঢ় হয়। সন্ধ্যার পর মসজিদে মসজিদে চলে বিশেষ নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল। অনেকেই কবরস্থানে গিয়ে স্বজনদের কবর জিয়ারত করেন।
সাতক্ষীরা সদর উপজেলার বকচারা গ্রামের আব্দুর রশিদ দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণ এর প্রতিনিধিকে বলেন, “শবে বরাত মানেই আমাদের গ্রামে পিঠা-পায়েসের দিন। ছোটবেলা থেকে দেখে আসছি, এখনো সেই ঐতিহ্য ধরে রেখেছি।” ধর্মীয় ও সামাজিক এই মিলনমেলা গ্রামীণ জীবনে এক অনন্য আবহ তৈরি করে। শবে বরাত উপলক্ষে গ্রামবাংলার এই পুরনো সংস্কৃতি নতুন প্রজন্মের মাঝেও ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির বার্তা পৌঁছে দিচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd