1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বুধহাটায় বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তির চেক প্রদান - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰সাতক্ষীরায় লেক ভিউ সিটি প্লট বিক্রিতে ধুম!! শুরু হয়েছে স্বপ্নের বাড়ি নির্মাণ📰সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার মাহফিল📰দেবহাটায় বিএনপির ইফতার মাহফিলে মিলোনমেলা📰সাতক্ষীরা জেলা ‘এ’ গ্রেডে উন্নীত হওয়ায় আলোচনা সভা📰বিএনপি দায়িত্ব গ্রহণের পর নদ-নদী খননের উদ্যোগ নেওয়া হয়: পরিবেশ প্রতিমন্ত্রী📰সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন📰কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত📰হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত এক গৃহবধূ 📰সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ব্যাতিক্রম ইফতার মাহফিল

বুধহাটায় বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তির চেক প্রদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৭৭ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার বুধহাটায় বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোদে শিক্ষা বৃত্তি প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) বেলা ১১ টায় বুধহাটা করিম সুপার মার্কেটস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বন্ধু কল্যাণ ফাউন্ডেশন দেশব্যাপী শিক্ষাবৃত্তি প্রকল্পের আতওায় ফাউন্ডেশনের সুফলভোগিদের সন্তানদের মধ্যে যারা এসএসসি, এইচএসসিতে ভাল ফলাফলকারী এমন শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। বন্ধু কল্যাণ ফাউন্ডেশন বুধহাটা শাখার অধীন ৩ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হওয়ার জন্য মনোনীত হয়। বৃত্তিপ্রাপ্ত আশাশুনির সরাফপুর গ্রামের মুরশিদ মিস্ত্রির কন্যা জান্নাতুল ফেরদৌসী, পুরোহিতপুর গ্রামের আলাউল হকের কন্যা আফরোজা খাতুন জবা ও সাতক্ষীরা সদরের উত্তর জোড়দিয়া গ্রামের সিরাজুল ইসলামের কন্যা সুরাইয়া সুলতানাকে প্রত্যেককে ১২ হাজার টাকার একটি করে চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের বুধহাটা শাখা ব্যবস্থাপক শুকদেব বিশ্বাস, দৃষ্টিপাত প্রতিনিধি ইয়াসিন আরাফাত, আজকের সাতক্ষীরার বিশেষ প্রতিনিধি বাবুল হোসেন, ফাউন্ডেশনের হিসাব রক্ষক পারভেজ হাসান ও বৃত্তিপ্রাপ্তদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd