1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বাংলাদেশ থেকে চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসবাদ নির্মুল করতে চাই: অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰শ্যামনগরে চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতির অবসান ঘটাতে হবে: গাজী নজরুল ইসলাম📰সাতক্ষীরায় ধানের শীষের গণজোয়ার: আব্দুর রউফ📰কালিগঞ্জে ডা. শহিদুল আলমের জনসভা জনসমুদ্রে পরিণত📰শবেবরাতের গুরুত্ব ও ফজিলত📰সাতক্ষীরায় শবে বরাত ঘিরে গ্রামে এখনও টিকে আছে পুরনো ঐতিহ্য📰সাতক্ষীরায় মাসজিদে কুবায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প📰সাতক্ষীরার ফিংড়িতে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরায় ৮ম শ্রেণির স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ📰পাইকগাছায় তীব্র শীতের মধ্যে বোরো আবাদে ব্যস্ত চাষিরা📰জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের খেদমত করে যেতে চাই : সাবেক এমপি হাবিব

বাংলাদেশ থেকে চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসবাদ নির্মুল করতে চাই: অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ‎‎সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন ত্রেয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
‎বৃহস্পিবার (২৯ জানুয়ারী) বিকাল ৪টায় খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
‎খলিলনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওঃ আকবর হোসেন এর সভাপতিত্বে ও মাওঃ আওরঙ্গজেব এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ উপরোক্ত বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ ইজ্জত উল্লাহ বলেন,তালাকে আমরা জলাবদ্ধতা মুক্ত করতে চাই। হাসপাতালে সেবার মান উন্নতি করনের আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। জামায়াতে ইসলামী এ দেশে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আপনাদের ভোটে জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে দেশ থেকে চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসবাদ নির্মুল করা হবে। আমরা সকলে মিলে সন্ত্রাস, খুন, গুম বন্ধ করা হবে। জামায়াতে ইসলামী সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্টা চায়। সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ করতে ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়ি পাল্লায় ভোট চান তিনি। নাগরিক অধিকার সবাইকে সমান সুযোগ দিতে চাই। হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য যারা আছেন তারা যাতে নির্ভয়ে চলতে পারে এ নিশ্চয়তা আমরা দিতে চাই। মাদকমুক্ত সমাজ গঠন করতে চাই।
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মোঃ মাহমুদুল হক। ‎বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাঃ মোঃ সুজায়েত আলী, তালা উপজেলা কর্মপরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দীন, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, উপজেলা যুব শক্তির আহবায়ক নুসরাত জাহান তমা, যুগ্ম আহবায়ক রুহুল আমিন, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মীর্জা সাকিব, জেলা সমন্বয়ক মামুন হাওলাদার প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd