1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ফাইনালে ক্যারিবীয়দের হারিয়ে শিরোপা জয় সফরকারী দক্ষিণ আফ্রিকা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কালিগঞ্জে অবৈধ তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, তেল জব্দ📰সাতক্ষীরায় উপজেলা নির্বাচনে কোমর বেঁধে নামছে জামায়াত: ৭ উপজেলায় প্রার্থী চূড়ান্ত📰কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰সাতক্ষীরায় লেক ভিউ সিটি প্লট বিক্রিতে ধুম!! শুরু হয়েছে স্বপ্নের বাড়ি নির্মাণ📰সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার মাহফিল📰দেবহাটায় বিএনপির ইফতার মাহফিলে মিলোনমেলা📰সাতক্ষীরা জেলা ‘এ’ গ্রেডে উন্নীত হওয়ায় আলোচনা সভা📰বিএনপি দায়িত্ব গ্রহণের পর নদ-নদী খননের উদ্যোগ নেওয়া হয়: পরিবেশ প্রতিমন্ত্রী📰সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন📰কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফাইনালে ক্যারিবীয়দের হারিয়ে শিরোপা জয় সফরকারী দক্ষিণ আফ্রিকা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৯৫ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চারটির পর ২-২ সমতা। শেষ ম্যাচ তাই কার্যত ফাইনাল। আর ফাইনালে ক্যারিবীয়দের ২৫ রানে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। এ সিরিজ জয়ের ম্যাচে নায়ক ওপেনার কুইন্টন ডি কক আর এইডেন মার্করাম। দুজনের অনবদ্য দুই হাফসেঞ্চুরিতে লড়াকু পুঁজি পান প্রোটিয়ারা। বল হাতে রাবাদা-লুঙ্গির তোপে লক্ষ্যে পৌঁছুতে পারেননি ক্যারিবীয়রা।
শনিবার রাতে গ্রেনাডার সেইন্ট জর্জেস ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ইনিংসের তৃতীয় বলেই সাজঘরে ফিরে যান দলের অধিনায়ক টেম্বা বাভুমা। তবে দ্বিতীয় উইকেটে ম্যারাথন জুটিতে প্রথম ধাক্কা সামলে নেন মার্করাম- ডি কক।
ডানহাতি-বাঁহাতির জুটিতে মাত্র ১৩.৪ ওভারে আসে ১২৮ রান। ৪ চার ও ২ ছয়ের মারে ৪২ বলে ৬০ রান করেন ওপেনার ডি কক। মার্করামের ব্যাট থেকে আসে ৭০ রান। ৪৮ বলের খেলায় ৩ চার ও ৪ ছয়ের মার ছিল তাতে। এ দুজন ভিত গড়ে দিলেও বাকিরা কিছুই করতে পারেননি। রসি ফন ডার ডুসেন ২ বলে ১ রান করে ব্রাভোর বলে ধরা পড়েন। উইয়ান মাল্ডাররা ৯ বলে ৯ করেন। দলের অন্যতম ব্যাটসম্যান ডেভিড মিলার ১৬ বলে ১৮ করেন। নির্ধারিত ২০ ওভার শেষে ১৬৮ রান জমা করে দক্ষিণ আফ্রিকা।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে ২ উইকেট নেন ৩৯ বছর বয়সি ফিদেন এডওয়ার্ডস। এ ছাড়া ডোয়াইন ব্রাভো ও ওভেদ ম্যাকয়ের শিকার একটি করে উইকেট।
১৬৯ রানের তাড়ায় ব্যাট হাতে নেমে ৩ রানেই বিদায় নেন ওপেনার লেন্ডল সিমন্স। তবে সমানে ব্যাট চালিয়ে যান এভিন লুইস। ৩০ বলে অর্ধশতক পূরণ করেন লুইস। তাবরাইজ শামসির ফ্লাইটে বিভ্রান্ত হয়ে গেইল আউট হন ১১ রান করে। ছক্কা মারার চেষ্টায় ৩২ বলে ৫২ করে এনগিদি লুঙ্গির জালে ধরা দেন লুইস।
এর পর শিমরন হেটমায়ার ছাড়া প্রোটিয়াদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আর কেউ দাঁড়াতে পারেননি। ৩১ বলে ৩৩ রানের কেমিও ইনিংস খেলে লুঙ্গির বলে ধরা দেন তিনিও।নিকোলাস পুরান করেন ১৪ বলে ২০ রান। কিন্তু হেটমায়ার ও পুরানের ইনিংস দুটি জয়ের জন্য যথেষ্ট ছিল না। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করতে সক্ষম হন স্বাগতিকরা। ফলে ২৫ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd