1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নলতা হাইস্কুলের শিক্ষকের প্রহারে ছাত্রের মৃত্যু: জামিন পেলেন ৩ শিক্ষক - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার মাহফিল📰দেবহাটায় বিএনপির ইফতার মাহফিলে মিলোনমেলা📰সাতক্ষীরা জেলা ‘এ’ গ্রেডে উন্নীত হওয়ায় আলোচনা সভা📰বিএনপি দায়িত্ব গ্রহণের পর নদ-নদী খননের উদ্যোগ নেওয়া হয়: পরিবেশ প্রতিমন্ত্রী📰সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন📰কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত📰হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত এক গৃহবধূ 📰সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ব্যাতিক্রম ইফতার মাহফিল📰ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু📰প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম উদ্বোধন শনিবার

নলতা হাইস্কুলের শিক্ষকের প্রহারে ছাত্রের মৃত্যু: জামিন পেলেন ৩ শিক্ষক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৯০ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের নলতা হাইস্কুলে শিক্ষকের প্রহারে ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া ৪ শিক্ষক আসামির মধ্যে ৩ জন জামিন পেয়েছেন। রোববার (২০ আগস্ট) দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলী আল রাজি তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জামানাতে জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত শিক্ষকরা হলেন, প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম পাঁড়,সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুহিত ও সহকারী শিক্ষক সিদ্ধার্থ রায় চৌধুরী।
সাতক্ষীরা আদালতের আইনজীবী অ্যাডভোকেট জিয়াউর রহমান জিয়া জানান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামিদের জামিন নামঞ্জুর হয়। পরে জেলা ও দায়রা জজ আদালতে আপীল করা হলে আজ রোববার গ্রেপ্তার ৪ জনের মধ্যে তিনজন শিক্ষকের জামিন মঞ্জুর করেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ। তবে সহকারী শিক্ষক অবকাশ চন্দ্র খাঁর জামিন নামঞ্জুর করা হয়েছে বলে জানান ওই আইনজীবী।প্রসঙ্গত, ১৬ জুলাই রোববার দুপুরে নলতা হাইস্কুলে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর জন্মদিনের কেক কাটার ঘটনাকে কেন্দ্র করে নবম শ্রেণির ছাত্র রাজপ্রতাপ দাসকে মারধর করেন সহকারী শিক্ষক অবকাশ খাঁ। পরে বাড়িতে যেয়ে অসুস্থ্যবোধ করায় হাসপাতালে পাঠানোর পথে মারা যায় রাজপ্রতাপ। এতে উত্তেজিত জনতা স্কুলে ব্যাপক ভাংচুর চালায়। সন্ধ্যার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। এঘটনায় নিহতের বাবা দীনবন্ধু দাস প্রধান শিক্ষকসহ ৫ শিক্ষকের নামে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ পাঁচ শিক্ষকের মধ্যে ৪ জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। অপর আসামি সহকারী শিক্ষক মনিরুল ইসলাম উচ্চ আদালত থেকে অন্তর্র্বতীকালীন জামিনে রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd