
জিয়াউর রহমান: সাতক্ষীরা থেকে বহুল প্রচলিত একটি নিরপেক্ষ সংবাদপত্র দৈনিক পত্রদূত পত্রিকার ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজারস্হ উন্মুক্ত গ্রন্থাগারে ৩১/০১/২০২৬ তাং (শনিবার) সকাল ১০ ঘটিকায় বর্নাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। পত্রদূত পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক আবু সালেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রদূত পত্রিকার বার্তা সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক জি এম মুজিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সাংবাদিক এসকে হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আঞ্চলিক প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক জিয়াউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিএফ প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলার নায়েবে আমীর ও গাভা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আজাদুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক হাসান গাজী সাংবাদিক মোস্তাফিজুর রহমান সাংবাদিক ইয়াছির আরাফাত সাংবাদিক শিহাব উদ্দিন মাস্টার সন্তোষ কুমার দাশ প্রমূখ। এসময় বক্তারা হলুদ সাংবাদিক তথা অপ-সাংবাদিকতার বিরুদ্ধে একসাথে কাজ করার অভিমত ব্যক্ত করেন। সেই সাথে অপ-সাংবাদিকতার বেড়াজাল ভেঙে মূলধারার সাংবাদিকতায় আত্ননিবেশ করার উদাত্ত আহ্বান জানান এবং দৈনিক পত্রদূত পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
Leave a Reply