
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার সরকারি কেবিএ কলেজ মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য প্রার্থী আব্দুর রউফ।
ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি তারিকুল হাসান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি নাসিম খান মিঠু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মনিরুজ্জামান এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল রহমান, সেক্রেটারি এইচ এম এমদাদুল হক, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস ছামাদ, বিএনপি নেতা শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির নেতা আলতাফ হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোখলেছুর রহমান মোখলেস, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম, আব্দুল্লাহ আল রাজী, উপজেলা জাসাসের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, শেখ তরিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহম্মদ আলী। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয় এবং উপস্থিত নেতাকর্মীরা একসঙ্গে ইফতারে অংশ নেন।
Leave a Reply