
নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬। বাংলাদেশ গ্রীনলিফ কালচারাল ফোরাম ও মাদার তেরেসা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা অ্যাওয়ার্ড পান গণ টেলিভিশনের চেয়ারম্যান, দৈনিক আমাদের দেশ পত্রিকার সম্পাদক এবং ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের মহাসচিব মো. আনিছুর রহমান।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেত্রী রেনু রোজিনা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ চট্টগ্রামের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। প্রধান বক্তা ছিলেন ‘আমাদের আলোকিত সমাজ’-এর চেয়ারম্যান এ আর এম কামরুল ইসলাম।
মাদার তেরেসা ফাউন্ডেশনের পরিচালক ফরিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন গ্রীনলিফ ম্যাগাজিনের সম্পাদক ও সংগঠক তসলিম হাসান হৃদয় এবং জেরিন সুবা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী রবি চৌধুরী, পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী, মানবিক পুলিশ হিসেবে পরিচিত মো. শওকত হোসেন পিপিএম, মিডিয়া ব্যক্তিত্ব ও সংগঠক আরিফ আমান ভূঁইয়া, লায়ন মতিউর রহমান সৌরভ, মাদার তেরেসা ফাউন্ডেশনের পরিচালক ওসমান গনি মনসুর, দ্য পিপলস ভিউ-এর সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ এবং মেরিজ সলিউশন বিডির চেয়ারম্যান শাহেদ চৌধুরী।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। মানবিক ও সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে মোট ৩৫টি ক্যাটাগরিতে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ‘রত্নগর্ভা মা’ সম্মাননা পান কামরুল কায়েস চৌধুরীর মা। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে আরও ছিলেন কিংবদন্তি অভিনেত্রী রেনু রোজিনা, সংগীতশিল্পী রবি চৌধুরী, মানবিক পুলিশ শওকত হোসেন পিপিএম, জিনাত আরা বেগম, সাংবাদিক ও সমাজসেবায় অবদানের জন্য জাহিদুল করিম কচি, সর্বোচ্চ রক্তদানের জন্য জাবেদ নাসিম এবং সেরা মানবিক সংগঠন হিসেবে ফুলের হাসি ফাউন্ডেশন।
সম্মাননা প্রদান শেষে জনপ্রিয় কোরিওগ্রাফার আলমগীর হোসেন আলোর তত্ত্বাবধানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুভূতি প্রকাশ করে রেনু রোজিনা বলেন, গুণীজনকে সম্মান জানানোর এমন আয়োজন সমাজে ইতিবাচক বার্তা দেয়। তিনি গ্রীনলিফ ও মাদার তেরেসা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।
গ্রীনলিফ ম্যাগাজিনের সম্পাদক ও বিজিসিএফ পরিচালক তসলিম হাসান হৃদয় বলেন, সমাজের ভালো কাজ ও মানবিক মানুষদের মূল্যায়নের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply