1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় বিএনপির ইফতার মাহফিলে সাবেক এমপি হাবিব - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ📰সাতক্ষীরা সদরের শিকড়ী বাইতুল মোকাররম জামে মসজিদ থেকে মাইক সেট চুরি📰পাইকগাছাবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক কাজী সোহাগ📰সাতক্ষীরাবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণ এর সম্পাদক মন্ডলীর সভাপতি📰কালিগঞ্জবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক জি এম রাজু আহমেদ📰সাতক্ষীরা জেলাবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তুহিন হোসেন📰সাতক্ষীরা শহর থেকে তরুণ চিকিৎসক ও নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার📰দেবনগরে আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ📰সাতক্ষীরা সদরে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেছেন এমপি আব্দুল খালেক📰তালায় বিএনপির ইফতার মাহফিলে সাবেক এমপি হাবিব

তালায় বিএনপির ইফতার মাহফিলে সাবেক এমপি হাবিব

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৫ সংবাদটি পড়া হয়েছে

তালা প্রতিনিধি: পবিত্র মাহে রমজানে রোজাদারদের সম্মানর্থে তালা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮শে রমজান) বিকাল ৪টায় তালা শিল্পকলা একাডেমীর হলরুমে ইফতার মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম হাবিব। তালা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে তালা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন ও উপজেলা যুবদলের সি.যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাঈদ এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, সাবেক সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াসিন উল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ রায়হান, তালা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস কে ফারুক, খেরশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, নগরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহাব্বত আলী সরদার, তালা উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান হাসিব প্রমুখ। উক্ত ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন, তালা উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব মাও: তাওহিদুর রহমান।
এসময় বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগত ঈদ উদযাপন উপলক্ষে তালা জালালপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক এস এম বিপ্লব কবীরকে তৎকালীন সরকারের পুলিশের ক্রসফায়ারে নিহতর পরিবারের কাছে আর্থিক অনুদান তুলে দেন মোঃ হাবিবুল ইসলাম হাবিব। ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠানে মাহে রমজানের গুরুত্ব, সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের ওপর আলোকপাত করা হয়। আয়োজকরা জানান, প্রতি বারের ন্যায় এবারও তালা উপজেলা বিএনপি’র ও স্থানীয় সুধীজনদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd