1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় তুচ্ছ ঘটনায় সাংবাদিক কন্যার আত্মহত্যা, দাফন সম্পন্ন - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কালিগঞ্জে অবৈধ তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, তেল জব্দ📰সাতক্ষীরায় উপজেলা নির্বাচনে কোমর বেঁধে নামছে জামায়াত: ৭ উপজেলায় প্রার্থী চূড়ান্ত📰কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত📰সাতক্ষীরায় লেক ভিউ সিটি প্লট বিক্রিতে ধুম!! শুরু হয়েছে স্বপ্নের বাড়ি নির্মাণ📰সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার মাহফিল📰দেবহাটায় বিএনপির ইফতার মাহফিলে মিলোনমেলা📰সাতক্ষীরা জেলা ‘এ’ গ্রেডে উন্নীত হওয়ায় আলোচনা সভা📰বিএনপি দায়িত্ব গ্রহণের পর নদ-নদী খননের উদ্যোগ নেওয়া হয়: পরিবেশ প্রতিমন্ত্রী📰সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন📰কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

তালায় তুচ্ছ ঘটনায় সাংবাদিক কন্যার আত্মহত্যা, দাফন সম্পন্ন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮০ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: তালায় অভিমান করে মারজান হাসান সমাপ্তি (১৪) নামে ৮ম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছেন। নিহত মারজান হাসান সমাপ্তি তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলার হাজরাকাটি গ্রামের সাংবাদিক জাহাঙ্গির হাসানের কন্যা ও স্থানীয় তালা শহীদ আলী আহম্মেদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। স্থানীয়দের বারাত দিয়ে জানাযায়, মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নিহতের মা বাসায় এসে তার ঝুলান্ত লাশ উদ্ধার করে। তুচ্ছ ঘটনায় অভিমান করে বাবা মা কেউ বাড়ি না থাকায় সে গলায় রশি দিয়ে অত্যহত্যা করেন। তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ রাজীব সরদার জানান, মারজান হাসান সমাপ্তি নিহতের প্রায় আধা ঘন্টা পর আমাদের এখানে নিয়ে আসে এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকার ছায়া নেমে আসে। সমাপ্তির প্রথম জানাজার নামাজ মাগরিব বাদ তালা বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালায় অনুষ্ঠিত হয়ে দ্বিতীয় জানাজার নামাজ এশার বাদ তার গ্রামের বাড়ির হাজরাকাটি গ্রামের ইদগাহে অনুষ্ঠি হয়। জানাজার নামাজে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সামাজিক সংগঠন ও শুশীল সমাজের নেতৃবৃন্দ, এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। পরে তকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
এদিকে, তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও তালা উপজেলা জাপার সহ-সভাপতি সাংবাদিক এস.এম জাহাঙ্গীর হাসানের ছোট কন্যার অকাল মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে পৃথক বিবৃতি প্রদান করেছেন তালা প্রেসক্লাব ও তালা উপজেল জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদসহ তালা প্রেসক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ। অপর বিবৃতি দাতারা হলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এস.এম আলাউদ্দীনসহ উপজেলা জাপা ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd