1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালাকে পৌরসভা ও পাটকেলঘাটা কে উপজেলায় রূপান্তরিত করব : ধানের শীষের প্রার্থী হাবিব - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰“গণ টি ভি ও জাতীয় দৈনিক চৌকস” পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক তুহিন হোসেন📰কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী📰তালাকে পৌরসভা ও পাটকেলঘাটা কে উপজেলায় রূপান্তরিত করব : ধানের শীষের প্রার্থী হাবিব📰সাতক্ষীরায় বিএনপি প্রার্থী আব্দুর রউফের গণসংযোগ📰আশাশুনির মানুষ চান সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন📰সাতক্ষীরার শ্যামনগরে জামায়াতের বিশাল নির্বাচনীয় জনসভায় বক্তব্য রাখলেন ভি পি সাদিক কায়ুম📰শ্যামনগরে চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতির অবসান ঘটাতে হবে: গাজী নজরুল ইসলাম📰সাতক্ষীরায় ধানের শীষের গণজোয়ার: আব্দুর রউফ📰কালিগঞ্জে ডা. শহিদুল আলমের জনসভা জনসমুদ্রে পরিণত📰শবেবরাতের গুরুত্ব ও ফজিলত

তালাকে পৌরসভা ও পাটকেলঘাটা কে উপজেলায় রূপান্তরিত করব : ধানের শীষের প্রার্থী হাবিব

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬ সংবাদটি পড়া হয়েছে
module: a; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 5843; AI_Scene: (-1, -1); aec_lux: 217.22375; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~25: 0.0;

তালা প্রতিনিধি:  সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে তালা উপজেলা বিএনপির আয়োজনে পাটকেলঘাটা বলফিল্ড মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা ও কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় তিনি বলেন, আমি নির্বাচিত হয়ে পাটকেলঘাটাকে থানাতে রূপান্তরিত করেছিলাম, আমি কথা দিচ্ছি আগামীতে সংসদ সদস্য হতে পারলে তালাকে উপজেলাকে পৌরসভা এবং পাটকেলঘাটাকে উপজেলায় রূপান্তরিত করব। এছাড়া তিনটি উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো
এ সময় তিনি আরো বলেন, ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচন ১২ই ফেব্রুয়ারি, এই ১২ই ফেব্রুয়ারিকে ঘিরে একটি গোষ্ঠী এই নির্বাচনকে বানচাল করার জন্য ঢাকা সহ বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করছে, তাদেরকে সাবধান করতে চাই, বাংলাদেশের জনগণ নির্বাচিত ও সরকার দেখতে চাই, এইভাবে মব সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করা যাবে না, আমি কথা দিচ্ছি, তালা ও কলারোয়ার সবশ্রেণীর মানুষ, আমি নির্বাচিত হতে পারলে সবাইকে নিরাপদে রাখবো।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবর্তী শ্রেণীর ফ্যামিলিতে নারী প্রধান কে ২৫০০ টাকা করে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে, এবং প্রকৃত কৃষকদের ৫ হাজার টাকা করে কৃষি ভাতা দেয়া হবে।
নির্বাচনীয় জনসভায় তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম শফীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যাপক রইচ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ অধ্যাপক মোশাররফ হোসেন, কলারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, তালা উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, উপজেলা মহিলাদের আহবায়ক মেহেরুন নেসা মিনি, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সুরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুলা রাজু, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান প্রমূখ।
জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি জানান। সভাস্থলে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd